চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লালমনিরহাটে পুড়িয়ে হত্যা: কোরআন অবমাননার সংশ্লিষ্টতা পায়নি তদন্ত কমিটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৭ অপরাহ্ন ১২, নভেম্বর ২০২০
- সেমি লিড, লালমনিরহাট
A A

লালমনিরহাটের বুড়িমারীতে কোরআন অবমাননার গুজব ছড়িয়ে পিটিয়ে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় কোরআন অবমাননার কোনো সংশ্লিষ্টতা পায়নি তদন্ত কমিশন।

বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি।  জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট টিএমএ মমিন।

এ সময় তদন্ত কমিটির অন্য সদস্য অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মো. আবু জাফর সাংবাদিকদের জানান, প্রতিবেদন হাতে পেয়েছি। তদন্তে কোরআন অবমাননার কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এ প্রতিবেদনটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানান জেলা প্রশাসক।

মসজিদে কোরআন অবমাননার গুজব তুলে রংপুর শালবন মিস্ত্রিপাড়া এলাকার আবু ইউসুফ শহীদুন্নবী জুয়েল নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা ও পরে মরদেহ প্রকাশ্যে পুড়িয়ে ফেলে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় পাটগ্রাম থানায় তিনটি মামলা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: গুজবপাটগ্রামবুড়িমারীমানবাধিকার কমিশনযুবককে পিটিয়ে হত্যালালমনিরহাট
শেয়ারTweetPin

সর্বশেষ

খালেদের ৪ উইকেট, দুরন্তকে ১৪৫ রানে থামাল শান্তর দুর্বার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেফার্ডের হ্যাটট্রিকে পাঁচ উইকেট, স্কটল্যান্ডকে হারাল উইন্ডিজ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কারাদণ্ডের বদলে জরিমানা রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন লিয়াকত আলী খাঁন মুকুল

ফেব্রুয়ারি ৭, ২০২৬

অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করলো বার্সেলোনা

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT