জঙ্গি সংগঠন আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনকে গুলি করা মার্কিন নৌবাহিনীর সেই সদস্যকে হুমকি দিয়েছে আরেক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট(আইএস)। অনলাইননে দেয়া সেই হুমকিতে রব ও’নেইলের নাম ঠিকানার সাথে তার বাড়ির ঠিকানাও পর্যন্ত উল্লেখ করেছে জঙ্গিরা।
গত শনিবার টুইটারে হুমকির মেসেজ পোস্ট করেন নিহত এক আইএস সদস্যের স্ত্রী। ওই জঙ্গি একজন কম্পিউটার হ্যাকার ছিলেন বলে জানায় টেক্স শেয়ারিং সাইট ‘পেস্টবিন’। ম্যাসেজে ও’নেইলের নামের পাশে লেখা ‘নাম্বার ওয়ান টার্গেট’।
জঙ্গি জঙ্গি গ্রুপ নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট এসআইটিইও ওই হুমকি সম্পর্কে খবর দেয়। কিন্তু দুটি সাইটের কোনোটাতেই এখন ওই পোস্ট দেখা যাচ্ছে না।
ও’নেইলের বিরুদ্ধে হুমকির খবর সম্পর্কে মার্কিন নৌবাহিনী সতর্ক আছে বলে জানিয়েছে তারা। তবে এই ব্যাপারে এখনো কোনো মন্তব্য করে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।
২০১১ সালের মে’তে পাকিস্তান এক অভিযান চালিয়ে হত্যা করা হয় লাদেনকে। সেই ঘটনার দুই বছর পর গত বছর ওয়াশিংট পোস্টকে দেয়া সাক্ষাতকারে ও’নেইল বলেন, তিনিই প্রথম লাদেনকে গুলি করেছিলেন।
ও’নেইল নৌবাহিনীতে চাকরির পাশাপাশি বর্তমানে ফক্স নিউজের কন্টিবিউটর হিসেবে কাজ করছেন। চলতি বছরের গোড়ার দিকে তাকে কন্টিবিউটর হিসাবে নিয়োগ দেয় চ্যানেলটি। ও’নেইলকে নিয়ে ‘দ্য ম্যান হু কিল্ড ওসামা বিন লাদেন’ নামে একটি ডকুমেন্টরিও প্রচার করে ফক্স নিউজ।







