সিনেমায় সাহসী চরিত্র এবং আইটেম গানে অভিনয় করেন সানি লিওন। কিন্তু ৩৫ বছর বয়সী এই বলিউড তারকা নাকি বাস্তবে একেবারেই বিপরীত স্বভাবের। নিজেকে লাজুক এবং আত্মকেন্দ্রিক স্বভাবের বললেন সানি লিওন।
এক সাক্ষাৎকারে সানি বলেন, ‘রইস’ ছবির প্রচারণার সময় আমি শিখেছে কীভাবে মানুষের সঙ্গে মিশতে হয় এবং কথা বলতে হয়। আমি অনেক লাজুক এবং আত্মকেন্দ্রিক স্বভাবের। শাহরুখ খান আমাকে নতুন মানুষের সঙ্গে মিশতে সাহায্য করেছে।
শাহরুখের পাশাপাশি আমিরের অভিনয়ের প্রশংসা করতেও ভুলেননি সানি লিওন। তিনি নাকি আমিরের অভিনয়ের শিক্ষককে রেখেছেন নিজের অভিনয়ের দক্ষতা বাড়ানোর জন্য। পাশাপাশি হিন্দি ভাষা আরও ভালোভাবে রপ্ত করছেন তিনি।
আমির খান প্রসঙ্গে সানি বলেন, ‘আমির খানই প্রথম মানুষ, যার কাছে পরামর্শ চাইতে স্বাচ্ছন্দ্যবোধ করেছিলাম।’
এর আগে আমিরের সঙ্গে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন সানি। আমিরও জানিয়েছিলেন যে সানির সাথে কাজ করতে তার আপত্তি নেই।
সানি লিওনকে পরের ছবিতে আরবাজ খানের বিপরীতে দেখা যাবে। সালমান খানের সঙ্গেও অভিনয় করতে চান কিনা জানতে চাওয়া হলে সানি বলেন, ‘কে না চায় বলুন?’ সালমানের ভাই আরবাজ খানের সাথে অভিনয় করেও তার ভালো লেগেছে। তিনি জানান, আরবাজ খানের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা গল্প করে কাটিয়ে দিচ্ছেন তিনি। হিন্দুস্তান টাইমস।








