ছোট পর্দার তারকাদের যেনো বিয়ের ধুম পড়েছে। একের পর এক বিয়ে হয়ে যাচ্ছে তারকাদের। এবার সেই দলে নাম লেখালেন ২০০৮ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার চৈতি।
শুক্রবার থ্রিডি অ্যানিমেটর এবং গ্রাফিক ডিজাইনার শাওন রায়ের সঙ্গে লাক্স তারকা চৈতির দুই পরিবারের উপস্থিতি রাজধানীর একটি হোটেলে তাদের বাগদান সম্পন্ন হয়। বাগদান শেষে চৈতি তার ফেসবুকে নিজের ও হবু বর শাওন রায়ের সঙ্গে একটি পোস্ট করেন। রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে লিখেন এঙ্গেজড।
বর্তমানে এই তারকা বিভিন্ন ধারাবহিক নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ২০১১ সালে নায়ক রিয়াজের বিপরীতে সিনেমা মধুমতিতে অভিনয় করেন বেশ প্রশংসা কুড়িয়েছেন।
এদিকে সুপারহিরো ও হিরোইনখ্যাত সাগর ও শম্পা বিয়েরে পিঁড়িতে বসতে চলেছেন ১৫ আগস্ট। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক থাকার পর শম্পা ও সাগর তাদের বিয়ের দিনটি ঘোষণা করেছেন।







