চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপারস্টার প্রতিযোগিতার উপস্থাপনায় সৌমিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৭ অপরাহ্ন ০৮, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

নবমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপারস্টার প্রতিযোগিতা। চার বছর বিরতির পর শুরু হওয়া এই আসরের উপস্থাপনায় আছেন মডেল, অভিনেতা ও ইউটিউবার সৌমিক আহমেদ। গেল দুইমাস ধরে শুরু হওয়া এই আসর এরই মধ্যে অনেকগুলো পর্বের শুটিং সম্পন্ন হয়েছে।

প্রতিযোগিতাটি চ্যানেল আইয়ের পর্দায় প্রচারও শুরু হয়েছে। এ প্রসঙ্গে সৌমিক চ্যানেল আই অনলাইনকে বলেন, এত বড় একটি প্রতিযোগিতায় উপস্থাপনার সুযোগ পেয়ে অনেক ভালো লাগছে। এ রিয়েলিটি শোয়ে উপস্থাপনা করতে গিয়ে প্রতিনিয়ত নানা রকম অভিজ্ঞতা লাভ করছি।

তিনি বলেন, অনুষ্ঠানটির মাধ্যমে দেশের সেরা সেরা সুন্দরীরা নিজেদেরকে প্রতিযোগিতার মাধ্যমে তুলে ধরছেন। এতে উপস্থাপনার সুবাদে সে সব সুন্দরীদেরকে খুব কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছি। আবার নিজেও এখান থেকে অনেক কিছু শিখতে পারছি।

সৌমিকের সঙ্গে এবারের চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপারস্টার উপস্থাপনায় আছেন আয়নাবাজি খ্যাত অভিনেত্রী নাবিলা। তাদের দুজনের প্রাণবন্ত উপস্থাপনা ইতোমধ্যেই প্রসংশিত হয়েছে। কিছুদিন আগে তারা সিলেটে গ্রুমিং, ট্রেনিং (বুট ক্যাম্প) শেষ করেছেন।

জানা যায়, কয়েক হাজার প্রতিযোগী থেকে বর্তমানে রয়েছে সেরা ২০ জন। তাদের থেকে বাছাই করা হচ্ছে সেরা ১৫ জনকে। সেখান থেকে যাচাই বাচাই ও নির্বাচন প্রক্রিয়াধীন রয়েছে।

সৌমিক বলেন, এর আগে বাংলালিংক নেক্সট ইউটিউবার প্রতিযোগিতার উপস্থাপনা করেছিলাম। এবার লাক্সের এই প্রতিযোগিতার সাথে শুরু থেকে যুক্ত আছি। গ্র্যান্ড ফাইনাল পর্যন্ত থাকবো। চেষ্টা করছি নিজেদের সেরাটা দিয়ে উপস্থাপনা করে অনুষ্ঠানটিতে ভিন্নমাত্রা আনার জন্য।

Reneta

টুকটাক অভিনয়ের পাশাপাশি সৌমিক বিজ্ঞাপন ও প্রযোজনা সংস্থা এশিয়াটিকে চাকরি করছেন। তিনি বললেন, ভালো কাজ পেলে চাকরির ব্যস্ততার মাঝেও করার চেষ্টা করি। আগামি বৈশাখ উপলক্ষে আমার দুটো মিউজিক ভিডিও প্রকাশের কথা রয়েছে। ওই মিউজিক ভিডিও দুটিতে ভিন্নতা রয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: আয়নাবাজিচ্যানেল আইনাবিলালাক্স সুপারস্টারলিড বিনোদনলিড বিনোদনসৌমিক
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT