চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাকী আখান্দের কুলখানিতে হাসান ইমামের ক্ষোভ

সৈয়দ নূর-ই- আলমসৈয়দ নূর-ই- আলম
১০:৪০ অপরাহ্ন ২৪, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
লাকী আখান্দ

লাকী আখান্দ

লাকী আখান্দের কুলখানিতে সংগীত অঙ্গনের বিশিষ্টজনদের অনুপস্থিতিতে দু:খ ও ক্ষোভ প্রকাশ করলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম।

মাত্র তিনদিন আগে না ফেরার দেশে চলে গেছেন কিংবদন্তি সুরকার, সংগীত পরিচালক, সংগীতশিল্পী ও মুক্তিযোদ্ধা লাকী আখান্দ। সোমবার ছিল তার ‍কুলখানি।

বাদ আসর লাকী অাখান্দের আরমানিটোলার বাড়ির পাশের সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল। সেখানে তার আত্মার মাগফেরাত কামনা করা হয়।

কিন্তু যে সংগীতের জন্য সারাজীবন সাধনা করে গেছেন লাকী আখান্দ; তার কুলখানিতে অনুপস্থিত ছিলেন সেই সংগীত জগতের বহু পরিচিত মুখ। এজন্য ক্ষোভ প্রকাশ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামসহ অনেকেই।

অনেকটা ক্ষোভের সঙ্গে তিনি বলেন, ‘এত এত কালজয়ী গানের স্রষ্টা লাকী আখান্দের কুলখানিতে সংগীত জগতের মানুষের অনুপস্থিতি আমাকে ব্যথিত করেছে।’

লাকী অাখান্দের কুলখানিতে পরিচিতদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগীত পরিচালক শেখ সাদি খান, বাবু, হাবলু, বাপ্পা মজুমদার, মিনার রহমান, অভিনয়শিল্পী শারমিন লাকি, গীতিকার শাহান কবন্ধ প্রমুখ।

লাকী আখান্দের জন্য মিলাদের একাংশ
Reneta

সংগীতের মানুষদের এমন হাতে গোনা উপস্থিতির কারণে মিলাদে আসা এলাকাবাসীর চোখে ছিল জিজ্ঞাসা। এজন্য নানা রকম মন্তব্যও করেন কেউ কেউ।

গত শুক্রবার ৬১ বছর বয়সে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান লাকী আখান্দ। ২০১৫ সালে তার ফুসফুসে ক্যানসার ধরা পড়েছিল। ব্যাংককে ছয় মাস চিকিৎসাধীন ছিলেন তিনি। অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশে ফিরে ভর্তি হন বিএসএমএমইউতে। মৃত্যুর কয়েকদিন অাগে হাসপাতাল থেকে আরমানিটোলার বাসায় ফিরে গিয়েছিলেন লাকী আখান্দ।

Jui  Banner Campaign
ট্যাগ: লাকী আখান্দ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরান ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, আলোচনা চালু থাকবে: ট্রাম্প

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভ্যালেন্টাইন সপ্তাহে ‘হাগ ডে’: আলিঙ্গনের ভাষায় ভালোবাসার প্রকাশ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোট গ্রহণ শুরু

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচনের পর যে যে পেশায় ফিরছেন উপদেষ্টারা!

ফেব্রুয়ারি ১২, ২০২৬
প্রতিনিধির পাঠানো ছবি

জিলাপির টোকেন বিতরণকালে জামায়াতের তিন কর্মী আটক

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT