চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাকি-স্বীকৃতির পাশে পুরো শিল্পীসমাজ

জাকিয়া আক্তারজাকিয়া আক্তার
৮:৫৯ পূর্বাহ্ন ০৮, সেপ্টেম্বর ২০১৫
বিনোদন
A A

ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার ভারতের মুম্বাই গেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী স্বীকৃতি। কয়েকদিন ধরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে স্বীকৃতিকে দেখতে প্রতিদিনই কোনো না কোনো সঙ্গীতশিল্পী গিয়েছিলেন। তাকে সাহসও দিয়েছেন তারা।

উপমহাদেশের কোকিলকণ্ঠি শিল্পী সাবিনা ইয়াসমিন এবং আন্তর্জাতিক খ্যাতিমান শিল্পী রুনা লায়লাও দেখতে গিয়েছিলেন স্বীকৃতিকে।

স্বীকৃতির ব্যয়বহুল চিকিৎসার জন্য তার সহকর্মীরা কোনো কমতি রাখছেন না।

কিংবদন্তীর শিল্পী সাবিনা ইয়াসমিন স্বীকৃতিকে সম্পর্কে চ্যানেল আই অনলাইনকে বলেন, স্বীকৃতির জন্য সবসময় দোয়া করছি। আল্লাহ যেনো ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেন।

‘আসলে দোয়া করা ছাড়া আমাদের আর কিছু করার নেই। শুধু স্বীকৃতি নয়, গুণী সুরকার ও সঙ্গীত পরিচালক লাকি আখন্দ, গীতিকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলীও গুরুতর অসুস্থ রয়েছেন। তাদের কথাও আমাদের ভাবতে হবে। তাদের পাশেও আমাদের থাকতে হবে,’ বলে মন্তব্য করেন সাবিনা ইয়াসমিন।


Reneta

প্রয়োজনে সমসময় শিল্পীদের পাশে দাঁড়ানো এক শিল্পীর নাম আসিফ আকবর।

এবারও তার ব্যতিক্রম হননি তিনি।

‘তবে কি করছি তা অামি প্রচার করতে চাই না। কারণ কারো উপকার করলে সেটি প্রচার করতে হয় না। যা করবো আড়াল থেকে করবো,’ বলে জানান তিনি।

তুমুল জনপ্রিয় শিল্পী আসিফ বলেন, স্বীকৃতি আপুর যে অসুখ হয়েছে তার জন্য প্রায় দুই কোটি টাকা লাগবে। জানি না কতোটুকু করতে পারেবো। তবে এতোটুকু বলতে পারি যদি দরকার হয় নিজের অ্যাপার্টম্যান্ট বিক্রি করে দেবো।’

বর্তমান সময়ের শিল্পীরাও স্বীকৃতির পাশে রয়েছেন।

চ্যানেল আই সেরাকণ্ঠ ও জনপ্রিয় শিল্পী কোনাল চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রথমে আমি এটা বলতে চাই যে একজন শিল্পী হয়ে নয়, একজন মানুষ অন্য মানুষের বিপদের সময় পাশে দাঁড়িয়েছি।

‘স্বীকৃতি আপু খুব মিশুক মেয়ে। সবার সঙ্গে তার সম্পর্ক খুব ভালো। তার এমন সময়ে আমরা যদি তার পাশে না থাকি তাকে সাহস না দেই, তাহলে কিভাবে হয়!’

কোনাল বলেন, শিল্পী আসিফ ভাইয়ের নেতৃত্বে আমরা বেশ কয়েকজন স্বীকৃতি আপুর জন্য কাজ করে যাচ্ছি। যতোটুকু সম্ভব আমরা তার পাশে থাকবো।

‘সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে তার পাশে দাঁড়ানোর দায়িত্ব শুধু শিল্পীদের নয়, প্রত্যেকের,’ মন্তব্য করে তিনি বলেন, নিজ নিজ জায়গা থেকে নিজ উদ্যোগে সবাইকে এগিয়ে আসতে হবে। সরকারকেও শিল্পীদের জন্য এগিয়ে আসতে হবে।

কোনাল বলেন: যেসব মিডিয়া শিল্পীদের নিয়ে কাজ করে তাদেরকে শিল্পীদের বিপদের দিনে এগিয়ে আসতে হবে।

সেসময় তিনি আরো বলেন, শুধু শিল্পী স্বীকৃতি নয়, গুণী সঙ্গীতশিল্পী লাকি আখন্দ, আলাউদ্দিন আলীসহ অনেকে অসুস্থ রয়েছেন। তাদের পাশেও আমাদের সবাইকে দাঁড়াতে হবে।

‘এ লিজেন্ডরা দেশকে, জাতিকে ও আমাদেরকে অনেক কিছু দিয়েছে। তাদের পাশে থাকা আমাদের সবার দায়িত্ব।’

Jui  Banner Campaign
ট্যাগ: আসিফ আকবররুনা লায়লাশিল্পী আসিফসঙ্গীতশিল্পীসাবিনা ইয়াসমিনস্বীকৃতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তারেক রহমানকে ছারছীনা পীর সাহেবের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

সাত নারী সংসদের মধ্যে ছয়জন বিএনপি’র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ঢাকা-১৪-নির্বাচনে কারচুপির অভিযোগ সানজিদা তুলি’র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

সংসদে বিএনপির নিরঙ্কুশ জয়, গণভোটে দ্বিগুণ ‘হ্যাঁ’ ভোট

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT