চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাইকি’র মাইলস্টোন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৫ অপরাহ্ন ১৮, জানুয়ারি ২০২২
তথ্যপ্রযুক্তি
A A

ক্রিয়েটর ইকোসিস্টেম, কনটেন্ট ক্যাটাগরি, প্ল্যাটফর্মে নতুন ফিচার, ইউজার অ্যাক্টিভিটি ও ব্র্যান্ড কোলাবোরেশনের মতো উল্লেখযোগ্য মাইলস্টোন অর্জনের মাধ্যমে গত বছরকে বিদায় দিয়ে নতুন বছর শুরু করেছে জনপ্রিয় স্বল্পদৈর্ঘ্যের ভিডিও তৈরির প্ল্যাটফর্ম ও শেয়ারিং অ্যাপ লাইকি।

গত বছর ক্রিয়েটরদের জন্য উন্নত ইকোসিস্টেম তৈরি করতে লাইকি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গত বছর লাইকি সাড়া বিশ্বে বিপুল সংখ্যক ক্রিয়েটর তৈরি করতে বিভিন্ন অনুষ্ঠান ও ট্যালেন্ট শো প্রোগ্রাম চালু করেছে। এর ফলে প্ল্যাটফর্মটিতে সফলভাবে দশ হাজারেরও বেশি নতুন ক্রিয়েটর যুক্ত হয়।

বৈচিত্র্যপূর্ণ কনটেন্ট প্ল্যাটফর্মে পরিণত হয়েছে লাইকি। ফলে, এ প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা প্রায় ২০টি ক্যাটাগরির কনটেন্ট উপভোগ করতে পারবেন। এর মধ্যে কমেডি, স্পোর্ট, গেমিং, ফ্যাশন, মিউজিক, পেট ও খাবার সংক্রান্ত কনটেন্ট রয়েছে। ব্যবহারকারীদের জন্য উপভোগ্য সব ক্যাম্পেইন নিয়ে আসে লাইকি।

বাংলাদেশের স্বনামধন্য শিক্ষাবিষয়ক প্ল্যাটফর্ম ‘টেন মিনিট স্কুল’-এর সহযোগিতায় ২০২১ সালে ‘নলেজ মান্থ’ ক্যাম্পেইন চালু করে লাইকি বাংলাদেশ। এ ক্যাম্পেইন চলাকালীন সময়ে ১ হাজার ৯০৪ জন ব্যবহারকারী সর্বমোট ৫ হাজার ৪৭০টি ভিডিও আপলোড করেন। এ ভিডিওগুলো ৩৫.৮ মিলিয়ন সংখ্যক বার দেখা হয়।

ব্যবহারকারীদের নিজস্ব প্রতিভার বিকাশের সুযোগ প্রদানে ২০২১ সালে বিভিন্ন সময়ে নানান ধরনের উদ্ভাবনী ফিচার চালু করেছে লাইকি। এর মধ্যে একটি ফিচার হলো ফ্রেন্ডস, এ ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা তাদের নিজস্ব ও ব্যক্তিগত অনলাইন পরিসর তৈরি করতে পারে; সুপারলাইক হলো উদ্ভাবনী উপায়ে কনটেন্ট দেখে তার প্রতিক্রিয়া জানানোর ফিচার এবং সুপারফলো কনটেন্ট ক্রিয়েটরদের জন্য গ্রাহকভিত্তিক সেবা প্রদানকারী সার্ভিস, যেখান থেকে তারা মাসিক সাবস্ক্রিশন ফি থেকে উপার্জন করার সুযোগ পাবেন।

লাইকি বিশ্বজুড়ে তরুণদের আকর্ষণীয় প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যেখানে পুরুষ ব্যবহারকারীদের চেয়ে নারী ব্যবহারকারীর সংখ্যা বেশি ছিলো। ২০২১ সালে সর্বমোট লাইকি ব্যবহারীদের অর্ধেকেরও বেশি ছিলো তরুণ। ‘নেক্সট জেন কমিউনিটি’ তৈরিতে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে লাইকি, যা তরুণদের পছন্দের প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত করবে এবং একই বিষয় পছন্দকারী ব্যবহারকারীদের সংযুক্ত রাখবে।

Reneta

বিভিন্ন ধরনের ব্র্যান্ড এক্সপোজার প্রদানের মাধ্যমে অংশীদারদের সাহায্য করতে কাজ করবে লাইকি। এর মধ্যে রয়েছে লাইভ স্ট্রিমিং, হ্যাশট্যাগ চ্যালেঞ্জ ও কেওএল প্রমোশন। গত বছর অনেক ধরনের ব্র্যান্ড পার্টনারশিপ করেছে লাইকি। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক পরিসরে প্রশংসিত ব্র্যান্ড পেপসি, অপো ইত্যাদি।

এ নিয়ে হেড অব লাইকি অপারেশন্স গিবসন ইউয়েন বলেন, ‘লাইকি প্ল্যাটফর্মটি সকল বয়সী মানুষ ও প্রতিটি ব্র্যান্ডের কাছে জনপ্রিয়তা অর্জন করছে। বিশেষ করে, গত বছর লাইকি’র জন্য অসাধারণ বছর ছিলো। কারণ এ বছর লাইকি’র প্রবৃদ্ধি ছিলো বেশ ইতিবাচক এবং আমরা আমাদের ব্র্যান্ড অংশীদারদের কার্যকর সমাধান ও কৌশলগত বিপণন সেবা প্রদান করেছি, যা অন্যান্য ব্র্যান্ডগুলোকে প্রবৃদ্ধি অর্জন করতে সহায়তা করেছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লাইকি
শেয়ারTweetPin

সর্বশেষ

বগুড়ায় সংগীতের মহাযজ্ঞ, গানে-পুরস্কারে ঝলমলে রাত

এপ্রিল ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রীকে ‘উষ্ণ’ অভ্যর্থনা

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খোলার প্রস্তাবনায় রাশিয়া-চীনের ভেটো

এপ্রিল ৭, ২০২৬

সভাপতির দায়িত্ব নিয়েই তামিম জানালেন নির্বাচন করবেন

এপ্রিল ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT