ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে জঙ্গিবিরোধী অভিযানে লস্কর-ই তৈয়বার শীর্ষ কমান্ডারসহ ৩ জঙ্গি নিহত হয়েছে।
রোববার জম্মু-কাশ্মিরের সোপুরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।
পুলিশ জানিয়েছে, রোববার রাতে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করলে জঙ্গিরাও পুলিশকে লক্ষ্য করে হামলা চালায়। পুলিশের পাল্টা গুলিতে নিহত হয় সংগঠনটির শীর্ষ কমান্ডার মুদাসসির পণ্ডিতসহ তার দুই সহযোগি।
কাশ্মিরের পুলিশ বিভাগ জানিয়েছে, নিহত মুদাসসির পণ্ডিততসহ ৩ পুলিশ, ২ কাউন্সিলর ও ২ বেসামরিক নাগরিকের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।








