চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনে ব্যবসা শুরু করলেন অভিনেত্রী ঈশিকা খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ন ২৫, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

বিয়ের পর স্বামীর সঙ্গে লন্ডনে আছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী ঈশিকা খান। সম্প্রতি সেখানে নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলেন তিনি। অনলাইন ভিত্তিক বিভিন্ন পণ্যের ব্যবসা শুরু করেছেন ঈশিকা। নাম দিয়েছেন ‘ব্লেন্ড দ্য ট্রেন্ড উইথ ঈশিকা’। যেখানে মেয়েদের অর্নামেন্টস, ব্যাগ ছাড়াও নারী-পুরুষের ফ্যাশনেবল জুতো, ঘড়ি, সানগ্লাস পাওয়া যাচ্ছে।

লন্ডন থেকে মুঠোফোনে চ্যানেল আই অনলাইনকে এমইনটাই জানান ঈশিকা। বলেন, গত ২৬ মার্চ থেকেই এই ব্যবসা শুরু করেছি। সেখানকার কোয়ালিটি সম্পন্ন ও ফ্যাশনেবল জিনিস সংগ্রহ করছি। এরপর কিনতে আগ্রহী যে কেউ আমার ফেসবুক ইনবক্সে অর্ডার করলে পেমেন্ট নিয়ে বিক্রি করছি।

এরই মধ্যে ঈশিকার অনলাইন শপ থেকে পণ্য ক্রয় করেছেন সংগীতশিল্পী কোনাল, নাওমি, উপস্থাপিকা ও অভিনেত্রী নওশীন, সাফা কবির। ঈশিকা আশা করছেন, ধীরে ধীরে তার এই ব্যবসায়িক বিস্তৃতি আরো বাড়বে। তিনি বলেন, আমি তো এখন লন্ডনে আছি। মাঝেমধ্যে দেশে যাই, তবে আগামীতে এখানেই থাকতে হবে।

আমার স্বামীর উৎসাহে এই ব্যবসা শুরু করেছি। ঘরে বসে এর চেয়ে ভালো কাজ আর হতে পারে না। আমি মনে করি, যে কোনো কাজের শুরুটা মসৃণ থাকেনা। এই ব্যবসার জন্যও আমাকে সময় দিতে হচ্ছে। আমার বিশ্বাস আগামীতে এই ব্যবসা দিয়ে আমি ভালো কিছু করতে পারবো।

ঈশিকা বলেন, বাংলাদেশের যে কোনো ক্রেতা আমার থেকে পণ্য ক্রয় করলে তার কাছে নিশ্চিন্তে পৌঁছে দেয়া হবে। ডেলিভারিতে মিসিং হলে সেই দায়ভার আমার। এখানে থেকে বিভিন্ন মাধ্যমে ক্রেতাদের পণ্য পাঠানোর সু-ব্যবস্থা রয়েছে। আমার কালেকশনে যেসব পণ্য রয়েছে সবই অত্যাধুনিক, রুচিশীল।

‘ব্লেন্ড দ্য ট্রেন্ড উইথ ঈশিকা’ এর সঙ্গে যুক্ত থাকতে ফেসবুক গ্রুপে ক্লিক করুন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঈশিকা খানব্যবসালন্ডনলিড বিনোদন
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় তেল কিনতে লাগবে ফুয়েল কার্ড

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

অধিবেশন শুরুর পাঁচ মিনিট আগেই সংসদে প্রবেশ করেন প্রধানমন্ত্রী

মার্চ ২৯, ২০২৬

‘চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলা’

মার্চ ২৯, ২০২৬

রেফারিদের সঙ্গে ‘গোপন’ যোগযোগ রিয়ালের, দাবি বার্সা সভাপতির

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আলোচনার আড়ালে স্থল অভিযানের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র: ইরানের স্পিকার

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT