ক্যাটরিনা কাইফ তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি মজার ছবি শেয়ার করেছেন। ছবিতে সালমানকে কিছু একটা বলছেন ক্যাটরিনা এবং সেটা শুনে লজ্জায় সালমান খান মুখ ঢেকে রেখেছেন। ছবিটি মরক্কোতে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শুটিং সেটে তোলা হয়েছে।
পোস্ট করা ছবিটি দেখেই বোঝা যাচ্ছে যে একে অপরের সঙ্গে কাটানো সময়টাকে বেশ উপভোগ করছেন সালমান-ক্যাটরিনা। ব্যস্ততার মাঝেও তাদের আড্ডা থেমে নেই। তেমনই একটি আড্ডার মূহূর্তের এই ছবি তুলে ফেলেছে শুটিং টিমেরই কেউ। ছবিটি ক্যাটের খুব পছন্দ হয়েছে। তাই তিনি সংগ্রহ করে সেটা ইন্সটাগ্রামে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। ক্যাপশন হিসেবে তিনি লিখেছেন, ‘নো ক্যাপশন রিকুয়ার্ড।’
দীর্ঘ ৫ বছর পর আবার একই ছবিতে দেখা যাবে সালমান ও ক্যাটরিনাকে। ‘এক থা টাইগার’ ছবির সিক্যুয়েল হিসেবে তৈরি হচ্ছে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটি। কবির খান পরিচালিত ছবিটি প্রযোজনা করছেন আদিত্য চোপড়া। ছবিটি এ বছরের বড়দিনে মুক্তি পাবে। ডেকান ক্রনিকল।








