চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লঙ্কা-যুদ্ধের আগে প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব

অমৃত মলঙ্গীঅমৃত মলঙ্গী
২:৪৭ অপরাহ্ন ১৫, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

একটি মাত্র টেস্ট। হাজার রঙ তার। শেষ হয়েছে ২০৮ রানের পরাজয়ে। চোখ এখন শ্রীলঙ্কা সফরে। মাঝে একটাদিন পেরিয়ে গেলেও রেশ কাটছে না ওই হারের। সদ্য সমাপ্ত টেস্ট থেকে অপ্রাপ্তির লাইনগুলো লম্বা হলেও প্রাপ্তিও যে নেহাত কম নয়। সেই সব স্মৃতি নিয়ে এই আয়োজন।

টালমাটাল টপ অর্ডার: শুরুতে কেউ ভালো খেললে অন্যদের মধ্যে সাহস সঞ্চারিত হয়। হায়দরাবাদ টেস্টে এই সুবিধা একদমই পায়নি বাংলাদেশ। সৌম্য সরকার প্রস্তুতি ম্যাচে অর্ধশতক করে স্বপ্ন দেখালেও আসল লড়াইয়ে সেই পায়ের তলায় মাটি খুঁজে ফিরেছেন। তামিম থিতু হওয়ার আগেই দুই ইনিংসে বিদায় নেন। প্রথম ইনিংসে ২৪ করার পর দ্বিতীয় ইনিংসে মাত্র ৩ রানের মাথায় ফেরেন তিনি। অন্যদিকে সৌম্য সরকার দুই ইনিংস মিলিয়ে করতে পারেন ৫৭। মিডলে মাহমুদউল্লাহ-সাব্বিরও সময়ের দাবি মেটাতে পারেননি। শ্রীলঙ্কা সফরে এ অবস্থা থেকে বের হয়ে আসতে না পারলে বিপাকেই পড়তে হবে।

কাটেনি শর্ট বলের দুর্বলতা: নিউজিল্যান্ড সফরে যে শর্ট বলে দুর্বলতা ছিল ভারতেও তাই। সঙ্গে যোগ হয় রিভার্স সুইংয়ে হাঁসফাঁস। ভারতের তিন পেসারই রিভার্স সুইংয়ে তামিমদের বিভ্রান্ত করেছেন। বোলিংয়েও ঠিক একই অবস্থা। তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ এবং কামরুল ইসলাম রাব্বীর প্রতিভা নিয়ে কারো সংশয় নেই। কিন্তু অভিজ্ঞতার ঘাটতি থাকায় তল পাননি। এর সঙ্গে যদি যোগ হয় লঙ্কান স্পিন-ভীতি ও কন্ডিশন তাতে ব্যাটসম্যান-বোলার প্রস্তুতিটাও হতে হবে বাড়তি কিছু।

মুশফিকের সেঞ্চুরি: ব্যাটিংয়ে যাচ্ছেতাই অবস্থার মাঝে ব্যতিক্রম ছিলেন শুধু অধিনায়ক মুশফিকুর রহিম। গুরুত্বপূর্ণ সময়ে প্রথম ইনিংসে শতক হাঁকিয়ে দলকে পথে রাখার চেষ্টা করেন। উইকেটের পেছনে তার ভূমিকা নিয়ে কথা উঠলেও ব্যাট দিয়ে সামাল দিয়েছেন। অধিনায়ক ব্যাট হাতে প্রথম ইনিংসে বিরাটের চেয়েও বেশি বল মোকাবেলা করেন। ভারতীয় অধিনায়ক মোকাবেলা করেন ২৪৬টি বল। মুশফিক ২৬২টি। অ্যাঞ্জেলো ম্যাথুসের দেশে বাংলাদেশকে প্রথম দ্বিশতক এনে দেওয়া মুশফিকের কাছে প্রত্যাশা থাকবে আরো বেশি।

মিরাজের মিরাজ হয়ে ওঠা: বল হাতে সেই ইংল্যান্ড সিরিজ থেকে আলো ছড়ালেও ব্যাটসম্যান মিরাজকে খুঁজেই পাওয়া যাচ্ছিলো না। অবশেষে ভারতের বিপক্ষে প্রথম অর্ধশতকের দেখা পান। প্রথম ইনিংসে ভুবনেশ্বরের বলে বোল্ড হওয়ার আগে ১০৭ বল খেলে ৫১ রান করেন। এই ছন্দ বজায় থাকুক লঙ্কাপারেও।

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ-ভারত টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

নির্বাচনের ফলাফল তৈরি ও ঘোষণার ধরন পরিষ্কার নয়: জামায়াতের আমির

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপিকে শুভেচ্ছা জানিয়েছে চীন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নেশনস লিগ: কঠিন গ্রুপে ফ্রান্স-ইতালি-ইংল্যান্ড-স্পেন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল ফজল সানাউল্লাহ।

নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ফল ঘোষণা সমাপ্ত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: দিনাজপুর-৬ আসনে বিজয়ী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দেশ ও মানুষের সেবায় কাজ করার আহবান ডা.জাহিদ হোসেনের

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT