চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লঙ্কান স্পিনে নাকাল ‘এ’ দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৫ অপরাহ্ন ১৯, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

লক্ষ্যটা থাকতে পারতো নাগালের মধ্যেই। সাত নম্বরে নামা থিসারা পেরেরার ৮৮ বলে ১১১ রানের ইনিংসে বড় হয়ে যায় শ্রীলঙ্কার সংগ্রহ (২৭৫)। পরে সফরকারীদের স্পিনে নাকাল হয়ে বাংলাদেশ ‘এ’ দল অলআউট হয়েছে ২০৮ রানে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৬৭ রানের বড় জয়ে তিন ম্যাচ সিরিজে সমতা (১-১) এনেছে শ্রীলঙ্কা ‘এ’ দল।

প্রথম ম্যাচে শেষ বলে উইকেট তুলে ২ রানে জয় পেয়েছিল বাংলাদেশ। বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতেও জয়ের আশা জাগায় স্বাগতিক শিবির। কিন্তু শেষ ২২ রানে ৫ উইকেট হারালে ৩৩ বল আগেই বাংলাদেশের ভাগ্যে লেখা হয়ে যায় হার।

লঙ্কান অফস্পিনার নিশান প্যারিস ও বাঁহাতি স্পিনার মালিন্দা পুষ্পাকুমারা নেন তিনটি করে উইকেট।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেন আল-আমিন। জাকির হাসান ৩২, সাইফ হাসান ২৮, আরিফুল হক ২৭, অধিনায়ক মোহাম্মদ মিঠুন করেন ২৫ রান।

রানখরায় থাকা সৌম্য সরকার দিয়েছিলেন উড়ন্ত শুরুর আভাস। প্রথম চার বলেই মারেন তিন চার। তবে পঞ্চম বল মোকাবেলা করতে গিয়ে উইকেট দিয়ে সাজঘরে ফেরেন। জাকিরকে নিয়ে ভালোই লড়ছিলেন সাইফ। ৫৩ রানের জুটি ভাঙার পর খেই হারায় বাংলাদেশ। ইনিংসে সবচেয়ে বড় রানের জুটি এটিই।

Reneta

সকালে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১২৯ রানে ৭ উইকেট হারালে লঙ্কানরা পড়ে সিরিজ হারের শঙ্কায়। সেখান থেকে পেরেরা ৫ ছক্কা ও ৯ চারে দুর্দান্ত ইনিংস খেলে দলীয় রান নিয়ে যান আড়াইশর উপরে।

অফস্পিনার নাঈম হাসান নেন তিনটি উইকেট। শরিফুল ইসলাম ও সানজামুল ইসলাম নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন আল-আমিন, খালেদ আহমেদ ও আফিফ হোসেন।

শনিবার একই মাঠে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিসিক-বাংলা একাডেমির যৌথ আয়োজনে বৈশাখী মেলা, চলবে সাত দিন

এপ্রিল ১৩, ২০২৬

প্রখ্যাত সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের মৃত্যুতে সঙ্গীতপ্রেমীদের মাঝে শোকের ছায়া

এপ্রিল ১৩, ২০২৬

লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে নেত্রকোনার কেন্দুয়ায় খনার মেলা

এপ্রিল ১৩, ২০২৬

বর্তমান সংসদে ফ্যাসিবাদের ছায়া দেখা যাচ্ছে: ডা. শফিকুর রহমান

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অবরোধ ভাঙতে চাইলে ইরানের ‘অ্যাটাক শিপ’ ধ্বংস করা হবে: ট্রাম্প

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT