চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লক্ষ্যমাত্রা ছাড়ালো বেপজার বিনিয়োগ, রপ্তানি ও কর্মসংস্থান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ন ২৫, জুলাই ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) ইপিজেডগুলোতে বিনিয়োগ, রপ্তানি ও কর্মসংস্থান লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।

এ সময়ে ৮টি ইপিজেডে চালু শিল্প প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ হয়েছে ৩৩ কোটি ৩৩ লাখ ডলার। রপ্তানি হয়েছে ৭৫২ কোটি ৪১ লাখ ডলারের পণ্য এবং কর্মসংস্থান তৈরি হয়েছে ১৯ হাজার ৫৪৮ জন বাংলাদেশি নাগরিকের।

বেপজা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মধ্যে সম্পাদিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুসারে ৩০ কোটি ডলার বিনিয়োগ, ৬৫০ কোটি ডলার রপ্তানি আয় এবং ১৫ হাজার বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যমাত্রা ছিল।

বিনিয়োগ কত
বর্তমানে বেপজার আটটি ইপিজেডে চালু এন্টারপ্রাইজগুলোতে ২০১৮-১৯ অর্থবছরে ৩০ কোটি ডলারের বিনিয়োগ লক্ষ্যমাত্রার বিপরীতে ৩৩ কোটি ৮৩ লাখ ডলার প্রকৃত বিনিয়োগ অর্জন করেছে। এর মধ্যে চট্টগ্রাম ইপিজেডে ৭ কোটি ৫৬ লাখ ডলার, ঢাকা ইপিজেডে ৭ কোটি ৬১ লাখ ডলার, মোংলা ইপিজেডে ১ কোটি ১ লাখ ডলার, কুমিল্লা ইপিজেডে ৩ কোটি ১০ লাখ ডলার, উত্তরা ইপিজেডে ৩ কোটি ১০ লাখ ডলার, ঈশ্বরদী ইপিজেডে ৮১ লাখ ডলার, আদমজী ইপিজেডে ৫ কোটি ২ লাখ ডলার এবং কর্ণফুলী ইপিজেডে ৫ কোটি ৯ লাখ ডলার আয় করেছে। চলতি বছরের জুন পর্যন্ত বেপজার ৮টি ইপিজেডে শুরু থেকে এখন পর্যন্ত মোট বিনিয়োগ দাঁড়িয়েছে ৫০১ কোটি ৪২ লাখ ডলার।

রপ্তানি আয়ের পরিমাণ
২০১৮-১৯ অর্থবছরে বেপজা ৬৫০ কোটি ডলারের লক্ষ্যমাত্রা অতিক্রম করে অতিরিক্ত ১০২ কোটি ৪১ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে। এ সময়ে রপ্তানি আয় হয়েছে ৭৫২ কোটি ৪১ লাখ ডলার। এর মধ্যে চট্টগ্রাম ইপিজেডে ২৩৯ কোটি ১৬ লাখ ডলার, ঢাকা ইপিজেডে ২২০ কোটি ৬ লাখ ডলার, মোংলা ইপিজেডে ৮ কোটি ৯৪ লাখ ডলার, কুমিল্লা ইপিজেডে ৪৯ কোটি ৭ লাখ ডলার, উত্তরা ইপিজেডে ২৯ কোটি ৩৭ লাখ ডলার, ঈশ্বরদী ইপিজেডে ১৫ কোটি ২ লাখ ডলার,আদমজী ইপিজেডে ৮২ কোটি ৬৪ লাখ ডলার এবং কর্ণফুলী ইপিজেড ১০৭ কোটি ৫৫ লাখ ডলার। আটটি ইপিজেডে থেকে ক্রমপুঞ্জিভূত রপ্তানি আয় ৭৪ হাজার ৮ কোটি ৯২ লাখ ডলার।

কর্মসংস্থান সৃষ্টি
বেপজার এন্টারপ্রাইজগুলোতে ২০১৮-১৯ অর্থবছরে ১৫ হাজার বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রার বিপরীতে ১৯ হাজার ৫৪৮ জনের নতুন কর্মসংস্থান হয়েছে।

Reneta

এর মধ্যে চট্টগ্রাম ইপিজেডে ২০৬৭ জন, ঢাকা ইপিজেডে ১৪৮২ জন, মোংলা ইপিজেডে ১৫৬৫, কুমিল্লা ইপিজেডে ১৮২০ জন, উত্তরা ইপিজেডে ১৯৪১ জন, ঈশ্বরদী ইপিজেডে ১৩৫৭ জন, আদমজী ইপিজেডে ৩৯৮৮ জন এবং কর্ণফুলী ইপিজেডে ৫২৬২ জনের নতুন কর্মসংস্থান হয়েছে।

জুন ২০১৯ পর্যন্ত আটটি ইপিজেডে মোট ৫ লাখ ২১ হাজার ৫৬১ জন বাংলাদেশি নাগরিক কর্মরত রয়েছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ইপিজেডকর্মসংস্থানবিনিয়োগবেপজারপ্তানি
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT