লক্ষ্মীপুরের মেঘনায় ভরা মৌসুমেও ইলিশের দেখা মিলছে না। জেলেরা নদীতে নামলেও ফিরছেন খালি হাতে। আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন মাছের আড়তদাররাও।
সরকারি হিসাবে, মেঘনায় প্রায় ৬৫ হাজার জেলে ইলিশ ধরতে নামেন। বেসরকারি হিসেবে এই সংখ্যা এক লাখেরও বেশি। জেলার রামগতি, কমলনগর, রায়পুর ও সদর উপজেলায় ছোট বড় অর্ধশত মাছ ঘাট রয়েছে। ইলিশকে ঘিরে এ ঘাটগুলিতে প্রায় শত কোটি টাকার লেনদেন চলে। এ বছর ঘাটগুলো তেমন জমে ওঠেনি।
অন্য বছরে এ মৌসুমে ইলিশ স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হতো ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে। এবার ইলিশ কম ধরা পড়ায় স্থবিরতা দেখা দিয়েছে।
স্থানীয়রা বলছেন, নাব্য সংকটের কারণে নদীর গভীরতা কমে গিয়েছে। আর এ কারণেই কমেছে ইলিশের পরিমাণ।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্ট






