চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‌্যাবের গুলিতে পুলিশ আহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৬ পূর্বাহ্ন ০৬, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

কুমিল্লার চৌদ্দগ্রামে র‌্যাবের এলাপাথাড়ি গুলিতে বাম চোখে গুলিবিদ্ধ হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ সময় র‌্যাব ফয়সাল নামে এক মাদক ব্যবসায়ীকে ৩০ কেজি গাঁজাসহ আটক করেছে।

সাদা পোশাকে র‌্যাব সদস্যদের গ্রামবাসী ঘেরাও করলে সংশ্লিষ্ট চৌদ্দগ্রাম থানার পুলিশও সেখানে পৌছায়। পরে র‌্যাবের পোশাকধারী একটি দল সেখানে গিয়ে এলোপাথাড়ি গুলি ছুঁড়লে এএসআই আবুল হাসান গুলিবিদ্ধ হন। তার চোখের অবস্থা গুরুতর।

গুরুতর আহত অবস্থায় এএসআই হাসানকে পুলিশ প্রথমে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার আগারগাঁয়ের চক্ষু ইনিস্টিটিউটে ভর্তি করা হয়।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফরহাদ জানান, রাতের অন্ধকারে র‌্যাবের রিকভারি দলের সদস্যরা এলোপাথাড়ি গুলি করা শুরু করে। র‌্যাবের ছোড়া গুলিতে এএসআই আবুল হাসানের বাম চোখে গুলিবিদ্ধ হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তার চোখের অবস্থা গুরুতর।

এ ব্যাপারে র‌্যাবের বক্তব্য নেয়ার জন্য যোগাযোগ করা হলে র‌্যাবের ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ কমান্ডার ফোন ধরেন নি।

শুক্রবার রাত প্রায় ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর মেজর খোরশেদ আলমের নেতৃত্বে র‌্যাব এর সাদা পোশাকের তিন সদস্যের একটি দল উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুর্চি গ্রামে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ একই ইউনিয়নের শালুকিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী ফয়সাল (৩০) সহ দুই জনকে আটক করে।

Reneta

এ সময় ঐ এলাকার মাদক ব্যবসায়ীরা একজনকে ছিনিয়ে নিয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার করলে গ্রামবাসীরা লাঠিসোটা নিয়ে র‌্যাব সদস্যদের ঘেরাও করে ফেলে। এ সময় ঐ এলাকায় আরেকটি অভিযানে যাওয়া চৌদ্দগ্রাম থানা পুলিশের এসআই ইব্রাহীম ও এএসআই হাসানের নেতৃত্বে পুলিশের টহলদল সেখানে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: র‌্যাব-পুলিশ
শেয়ারTweetPin

সর্বশেষ

রফিককে কোচ নিয়োগের যে ব্যাখ্যা দিল বিসিবি

এপ্রিল ৪, ২০২৬

জাতীয় দলের স্পিন কোচ রফিক, নেতৃত্বের মেয়াদ বাড়ল লিটন-মিরাজের

এপ্রিল ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা ৫ দিনের ছুটির সুযোগ!

এপ্রিল ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ লাখ টন ডিজেল ও ২ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

এপ্রিল ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত জেলা প্রশাসকদের বৈঠকে নানা দিকনির্দেশনা

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT