চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা সন্ত্রাসী জাকির বাহিনীর তিন সদস্য গ্রেপ্তার

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৫:৩৫ অপরাহ্ন ০৬, নভেম্বর ২০২০
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী ‘জাকির বাহিনী’র তিন সদস্যকে গ্রেপ্তার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

গ্রেপ্তারকৃতরা হলো, রোহিঙ্গা সন্ত্রাসী বাহিনী জাকির বাহিনীর সক্রিয় সদস্য টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের ৯৭৩ নম্বর শেডের ৫৪৩৯৪ নম্বর এমআরসির বাসিন্দা আমির হামজার ছেলে মো. শফি (৩০) এবং একই ক্যাম্পের বি-ব্লকের ১০৩৬ নম্বর শেডের ১১ নম্বর কক্ষের বাসিন্দা মুল্লুক আহম্মেদের ছেলে দোস্ত মোহাম্মদ (৩৭) ও ই-ব্লকের মৃত মন্তর হোসেনের ছেলে জাফর হোসেন (৫৩)।

এপিবিএন কক্সবাজারস্থ ১৬ ব্যাটালিয়ানের অধিনায়ক এসপি মো. হেমায়েতুর রহমান বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে বলেন, বৃহস্পতিবার রাত ৮ টায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের ২৬ নম্বর শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয়।

এসপি হেমায়েতুর বলেন, বৃহস্পতিবার সকালে টেকনাফের ২৬ নম্বর শালবাগান শরনার্থী ক্যাম্প সংলগ্ন জাদিমুরা এলাকায় রোহিঙ্গা সন্ত্রাসী ‘জাকির বাহিনীর’ প্রধান জাকিরের নেতৃত্বে একদল ডাকাত গুলি করে আব্দুর শুক্কুর (৩০) নামের স্থানীয় এক যুবককে খুন করে। সন্ধ্যার পর টেকনাফের ২৬ নম্বর শালবাগান সহ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন সদস্যরা ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালায়।

‘এক পর্যায়ে রাত ৮ টায় ২৬ নম্বর শালবাগান ক্যাম্পের বাজার এলাকা থেকে রোহিঙ্গা সন্ত্রাসী জাকির বাহিনীর ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়।’

এসপি বলেন, গ্রেপ্তারদের মধ্যে মো. শফি ‘জাকির বাহিনীর সক্রিয় সদস্য। অন্য ২ জন জাকির বাহিনীর সদস্যদের তথ্য সরবরাহ করে সহযোগিতা করত।

Reneta

গ্রেপ্তারদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: গ্রেপ্তার ৩রোহিঙ্গা সন্ত্রাসী
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT