চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা শরণার্থী শিবিরে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৬:৪৩ অপরাহ্ন ২৮, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করে বলেছেন, ঘর বাড়ি ফেলে বাংলাদেশে আসা এবং মিয়ানমারে থাকা (দু দেশের রোহিঙ্গাদের) রোহিঙ্গাদের জন্য ত্রাণ আর মানবিক সহযোগিতা অব্যাহত রাখা হবে। তিনি এসব অসহায় গৃহহারা মানুষদের আশ্রয় দেয়ায় ধন্যবাদ জানান বাংলাদেশকে।

রোববার দুপুরে উখিয়ার ফালংখালী ইউনিয়নের জামতলী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে এসব কথা বলেন তিনি।

এর আগে দুপুর ১২ টা ৫০ মিনিটের সময় ইন্দোনেশিয়ার একটি উড়ো জাহাজে করে তিনি ঢাকা থেকে কক্সবাজার বিমান বন্দরে অবতরণ করেন। এসময় প্রশাসনের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। বিমান বন্দর  থেকে চলে যান রোহিঙ্গা ক্যাম্পে।

মিয়ানমার নিরাপত্তা বাহিনীর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সেবা দানকারী  ইন্দোনেশিয়ার পরিচালিত ড্রিন সা হাসপাতালে যান তিনি। সেখানে চিকিৎসাধীন ৩০ জন রোহিঙ্গা নারী পুরুষের চিকিৎসার খোঁজ খবর নেন। ১শ’ জন নারী শিশুর মাঝে বিতরণ করেন শিশু খাদ্য। এর পর ১০ জন রোহিঙ্গা নারী পুরুষের সঙ্গে কথা বলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। তিনি তাদের কাছে মিয়ানমারে সংঘঠিত সহিংসতার কথা জানতে চান। রোহিঙ্গারা তাদের উপর চলা মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর লোমহর্ষক ঘটনার বর্ণনা দেন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট রোহিঙ্গাদের মুখে নির্যাতনের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলেন।

এর পর তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। এসময় তিনি বলেন,বাংলাদেশে ও মিয়ানমার দু দেশে থাকা রোহিঙ্গাদের জন্য ইন্দোনেশিয়ান মানবিক সাহায্য অব্যাহত থাকবে। এসব নির্যাতিতদের আশ্রয় দেয়ায় বাংলাদেশ কে ধন্যবাদ জানান।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে ছিলেন ফার্স্ট লেডি ইরিয়ান জোকো উইডোডোসহ সে দেশের একাধিক মন্ত্রী।

Reneta

সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ মাহমুদ আলী, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম‘র প্রতিনিধি,কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন,জেলা পুলিশ সুপার ড. একে এম ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।

বিকেল ৪ টা ২৮ মিনিটের সময় তিনি ঢাকার উদ্যোশে কক্সবাজার ত্যাগ করেন। গত বছরের ২৫ আগস্টের পর থেকে এ দেশে নিরাপদ আশ্রয়ের খোঁজ রোহিঙ্গা অনুপ্রবেশের পর তাদের দেখতে এ প্রথম বারের মতো বাইরের দেশের কোন রাষ্ট্রপতি রোহিঙ্গা ক্যাম্পে আসলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকক্সবাজারে রোহিঙ্গারোহিঙ্গা ক্যাম্পশরণার্থী শিবির
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতিহাসের তুলনায় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে: সিইসি

ফেব্রুয়ারি ১২, ২০২৬

জয়ের পথে আবদুল আউয়াল মিন্টু

ফেব্রুয়ারি ১২, ২০২৬

বাঁচা-মরার লড়াইয়ের আগে মার্কিন ব্যাটারের আকুতি

ফেব্রুয়ারি ১২, ২০২৬

কুড়িগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে জয়ী জামায়াতের মোস্তাফিজুর

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT