পররাষ্ট্রসচিব শহিদুল আলম জানিয়েছেন, রোহিঙ্গা পরিস্থিতি দেখতে শিগগিরই মিয়ানমারের রাখাইন রাজ্যে যাবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
সমুদ্রসীমার ব্যবহার ও সন্ত্রাস নিয়ন্ত্রণে প্রয়োজনীয় আইনী কাঠামো নিয়ে দু’দিনের সেমিনার উদ্বোধন করে পররাষ্ট্রসচিব বলেন, ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমুদ্রসীমা আইন করেছিলেন।
বাংলাদেশের সমুদ্রসীমা এখন অনেক বিস্তৃত। কিন্তু মাদক ও মানব পাচারের বড় রুট হিসেবে ব্যবহৃত হয় বাংলাদেশের সমুদ্রসীমা। পরে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্র সচিব।







