চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা নিধন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ দেবে কানাডা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩২ পূর্বাহ্ন ১৭, সেপ্টেম্বর ২০১৭
প্রবাস সংবাদ
A A
রোহিঙ্গা

রাখাইনে চলমান রোহিঙ্গা নির্যাতন ও হত্যা বন্ধে মিয়ানমারকে বাধ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর চাপ সৃষ্টি করবে বলে জানিয়েছে কানাডা। আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘের সাধারণ অধিবেশনে এই ব্যাপারে কানাডা সক্রিয় ভূমিকা রাখবে।

টরেন্টোর ডাউনটাউনে ম্যাট কোহেন পার্কে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তৃতাকালে কানাডার পররাষ্ট্র মন্ত্রী ক্রিষ্টিনা ফ্রিল্যান্ড এই ঘোষনা দেন বলে জানায় কানাডাভিত্তিক অনলাইন নিউজপোর্টাল নতুনদেশ ডটকম।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ইতোমধ্যে তিনি রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের সঙ্গেও তিনি কথা বলেছেন। রোহিঙ্গা ইস্যুটি এখন কানাডার ইস্যু হয়ে ওঠেছে বলেও মন্তব্য করেন তিনি।

বার্মা টাস্কফোর্স এবং কানাডিয়ান কয়েকটি মুসলিম সংগঠনের যৌথ উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সরকারি দল লিবারেল পার্টির এমপি সালমা জাহিদ, রব অলিফ্যান্ট, মাইকেল লেবিট, আলি এহসাসী, সিটি কাউন্সিলর ক্রিস্টিন অঙ, নাথান শন এতে বক্তৃতা করেন।

পোষ্টার, ব্যানার, ফেষ্টুন নিয়ে বিপুল সংখ্যক কানাডিয়ান এই প্রতিবাদ সমাবেশে যোগ দেন। বাংলাদেশি কমিউনিটি থেকেও উল্লেখযোগ্য পরিমাণে সমাবেশে অংশ নেন।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী তার বক্তৃতায় বলেন, মিয়ানমারে কানাডার রাষ্ট্রদূতের মাধ্যমে কানাডা রাখাইন সফরের চেষ্টা করছে যাতে সরাসরি সেখানকার পরিস্থিতি সম্পর্কে তথ্য পাওয়া যায়।

Jui  Banner Campaign
ট্যাগ: কানাডারোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT