মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর পাশবিক অত্যাচার, বাড়িঘরে অগ্নিসংযোগ, গণধর্ষণ ও গণহত্যা বন্ধের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে ফিনল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন দেশের প্রবাসীরা ।
শনিবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, শান্তিতে নোবেল পাওয়া অং সান সু চি মুসলমানদের ওপর রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে। মিয়ানমারে সু চি সরকারের সেনাবাহিনী ও তার লেলিয়ে দেওয়া জঙ্গিরা রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর ইতিহাসের জঘন্যতম নিধনযজ্ঞ চালাচ্ছে।
এসময় তারা মিয়ানমার সরকার রোহিঙ্গা মুসলমানদের ওপর অমানুষিক নির্যাতন, হত্যা ও তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়ার প্রতিবাদ ও তা বন্ধের জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান।
সবাইকে রোহিঙ্গা মুসলমানদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার পাশাপাশি বাংলাদেশ সরকারকে অনুরোধ করেন, কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করে রাখাইন রাজ্যে মুসলিম নিধন বন্ধ করতে এবং সমস্যা সমাধানের জন্য আর্ন্তজাতিকভাবে মিয়ানমার সরকারের উপর চাপ সৃষ্টি করতে।
এসময় বক্তব্য রাখেন মাইনুল ইসলাম, কামরুল হাসান জনি, জাহাঙ্গীর আলম, আবদুর রশিদ, মাসুদ আবদুল্লা, সাখাওয়াত হোসেন, রতন রেজা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হারুন অর রশিদ, আ: হান্নান, আ:কুদ্দুস, তপন বংগবাসী, পলাশ কামিল, সাধনা মহল, ফরিদা ইয়াসমিন, মানিক, নজরুল, পাভেল, মহিবুল, মাহফুজ, পিটু, মিরাজুল, মোজামমেল, সপন,সাব্বির,রফিক, সহ আরও অনেকে।








