চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পে বিয়ের আসরে সংঘর্ষে বরের চাচা নিহত

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১২:০২ অপরাহ্ন ০৫, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিয়ের আসরে বর-কনে পক্ষের মধ্যে সংঘর্ষে মোহাম্মদ বেলাল (৪০) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৮ জন।

শনিবার রাত উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই সেখানে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে হত্যাকারী মো. আনোয়ার সাদেক ও তার সহযোগী হারেসুর রহমানকে গ্রেপ্তার করে।

ওই ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, বর মো. ইদ্রিস এর সাথে কনে খালেদা বিবির প্রেমের সম্পর্কের জের ধরে ৪ দিন আগে কনে খালেদা বিবি একই ব্লকের মো: ইদ্রিস এর বাসায় চলে যায় এবং বরের পরিবারের সম্মতিতে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়। এ বিয়ে কনে পক্ষ মেনে নেয়নি।

এ অবস্থায় বরের বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করলে কনে পক্ষ ক্ষিপ্ত হয়ে বর পক্ষের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে নিহত হন বরের চাচা মোহাম্মদ বেলাল। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

তিনি জানান, ঘটনার পর ক্যাম্পের সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: নিহত ১রোহিঙ্গা ক্যাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

একটি দল ধর্মের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি সংগৃহীত

বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক চুক্তি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

অদম্য কাপের ফাইনাল বয়কট করেছেন ক্রীড়া সাংবাদিকরা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ওমানকে হারিয়ে বিশ্বকাপ শুরু জিম্বাবুয়ের

ফেব্রুয়ারি ৯, ২০২৬

প্রেমে ব্যর্থ হয়ে সহপাঠীকে হত্যার পর আত্মহত্যা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT