চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এনজিওগুলোর প্রতি স্থানীয়দের আল্টিমেটাম

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৪:১৯ অপরাহ্ন ১৪, জানুয়ারি ২০১৯
কক্সবাজার, জনপদ
A A

রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয়দের গণহারে ছাটাই বন্ধে ও চাকরি ফেরত দেয়ার জন্য এনজিওগুলোকে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছে আন্দোলনকারীরা।

আগামী ৭ দিনের মধ্যে এনজিওগুলো স্থানীয়দের চাকরী ফেরত না দিলে চিহ্নিত এনজিওগুলোকে প্রতিহত করার ঘোষণা দেয়া হয়েছে।

সোমবার কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ‘কক্সবাজারবাসীর’ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ আল্টিমেটাম ও প্রতিহতের ঘোষণা দেয়া হয়।

রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এনজিওগুলোতে স্থানীয়দের গণহারে ছাঁটাই করার প্রতিবাদে সোমবার কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ আয়োজন করে ভুক্তভোগী ও কক্সবাজারের সর্বস্তরের মানুষ।

বিক্ষোভ সমাবেশ থেকে জানানো হয়, রোহিঙ্গা প্রত্যাবাসন ঠেকাতে দেশি-বিদেশি এনজিও পরিকল্পিতভাবে স্থানীয়দের চাকরী থেকে ছাটাই করছে। এছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে নতুন নতুন চাকরির ক্ষেত্রে স্থানীয়দের বাদ দিয়ে এনজিওর কর্তারা বিশেষ সুবিধা নেয়ার মাধ্যমে তাদের স্বজন ও নিজস্ব লোকদের চাকরি দিচ্ছে।

প্রতিবাদ সমাবেশে বক্তারা আরও বলেন: রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয়দের চাকরি তাদের অধিকার। একটি মহল সুপরিকল্পিতভাবে রোহিঙ্গা ক্যাম্পে দেশবিরোধী কর্মকাণ্ড করার জন্য স্থানীয়দের চাকরি থেকে বাদ দিচ্ছে। এসব ষড়যন্ত্র বন্ধ করার জন্য কক্সবাজার জেলা প্রশাসনের হস্তেক্ষেপ কামনা করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: এনজিওকক্সবাজাররোহিঙ্গারোহিঙ্গা ক্যাম্পলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

শেরপুরের ছোনকায় ইউটার্ন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

গণভোটের কাঠামোয় জাতিকে পেরেশানিতে ফেলা হয়েছে: মুফতি আব্দুল মালেক

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষমতায় গেলে আমেরিকা-কানাডায় সরাসরি ফ্লাইট চালু হবে: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে বাদ দিলে ১২ ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বাংলাদেশের প্রতি সমবেদনা স্কটল্যান্ডের, হুঁশিয়ারি বড় দলগুলোকে

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT