রোহিঙ্গা ক্যাম্পে অ্যাঞ্জেলিনা জোলি
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর বিশেষ দূত এবং হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি দ্বিতীয় দিনের মতো কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ইনানীর রয়েল টিউলিপ থেকে তিনি প্রথমে যান ঘুমধুম ট্রানজিট ক্যাম্পে। ওখানে অবস্থানরত রোহিঙ্গাদের সাথে আলাপ করেন তিনি। এরপর এ অভিনেত্রী যান রেডক্রিসেন্ট হাসপাতালে, সেখানে থাকা শারীরিক এবং মানসিক অসুস্থ রোগীদের সঙ্গে আলাপ করেন। খোঁজ-খবর নেন তাদের চিকিৎসা সেবার এবং কথা বলেন স্বাস্থ্যকর্মীর সাথেও। এরপর তিনি যান কুতুপালং ৪ নম্বর ক্যাম্পে।
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







