চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ইস্যুতে উদ্বেগ জানিয়ে ট্রুডো-সু চি ফোনালাপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৬ অপরাহ্ন ১৪, সেপ্টেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
রোহিঙ্গা-মিয়ানমার-জাস্টিন ট্রুডো-াং সান সু চি

মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেতা ও স্টেট কাউন্সিলর অং সান সু চির কাছে রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীসহ অন্যান্য সংখ্যালঘু নৃ-গোষ্ঠীর জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

বুধবার সু চি’কে ফোন করে এ কথা বলেন তিনি। কানাডার প্রধানমন্ত্রীর অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়। ওই বিজ্ঞপ্তিটি ট্রুডো নিজের ফেসবুক পেজেও শেয়ার করেছেন।

কথা বলার সময় ট্রুডো বারবার নৈতিক ও রাজনৈতিক নেতা হিসেবে একজন স্টেট কাউন্সিলরের গুরুত্বের ওপর জোর দেন। একই সঙ্গে বলেন, মিয়ানমারের সেনাবাহিনী ও বেসামরিক নেতাদের এখন জরুরি ভিত্তিতে রাখাইনে চলমান সহিংসতা বন্ধে দৃঢ় অবস্থান নেয়া দরকার। সাধারণ মানুষের নিরাপত্তা এবং জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর আক্রান্ত অঞ্চলগুলোতে নির্বিঘ্ন প্রবেশের বিষয়গুলোও তাদেরকেই নিশ্চিত করতে হবে বলে ফোনকলে বলেন ট্রুডো।

জাস্টিন ট্রুডো ও সু চি প্রত্যেক সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার ও নিরাপত্তা রক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। কানাডার প্রধানমন্ত্রী বলেন, তার দেশ মিয়ানমারে একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল সমাজ গড়তে সহায়তা করতে প্রস্তুত, যেহেতু মিয়ানমার প্রত্যেক নৃগোষ্ঠীর অধিকারের প্রতি শ্রদ্ধাশীল।

অন্যদিকে ফোনে আলাপকালে অং সান সু চিও মানবিক সহায়তায় কানাডার ভূমিকার প্রশংসা করেন।রোহিঙ্গা-মিয়ানমার-জাস্টিন ট্রুডো-াং সান সু চি

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর বহুদিন ধরে চলমান সংঘর্ষ-সহিংসতা সঙ্কট সমাধানে ২০১৬ সালের আগস্টে গঠিত হয় অ্যাডভাইজরি কমিশন অন রাখাইন স্টেট। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে ওই কমিশন এক বছরের তদন্তের চূড়ান্ত প্রতিবেদন মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চির কাছে জমা দেয় চলতি বছরের ২৪ আগস্ট।

Reneta

৬৩ পৃষ্ঠার এই প্রতিবেদন জমা দেয়ার কয়েক ঘণ্টা পরই ২৪ আগস্ট দিবাগত রাতে ত্রিশটি পুলিশ ও সেনাচৌকিতে রহস্যজনক হামলার ঘটনা ঘটে। হামলায় নিহত হয় নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য। তারপরই হামলার জন্য রোহিঙ্গা ‘জঙ্গি’দের দায়ী করে জবাব হিসেবে সেনাবাহিনী পুরো অঞ্চলে হত্যাযজ্ঞ শুরু করে।

সেনাবাহিনীর ওই হামলায় এখনও পর্যন্ত প্রায় ৫শ মানুষ মারা গেছে, আর প্রাণভয়ে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে পাড়ি জমাচ্ছে বাংলাদেশে। নৌপথে পালিয়ে আসার পথে নৌকাডুবিতেও বাড়ছে মৃতের সংখ্যা।

আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন, আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন না করার উদ্দেশ্যেই মিয়ানমারের সেনাবাহিনী এই হত্যাকাণ্ড শুরু করে।

Jui  Banner Campaign
ট্যাগ: অং সান সু চিজাস্টিন ট্রুডোমিয়ানমাররোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

নেদারল্যান্ডসকে হারিয়ে চারে চার ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এস জয়শঙ্করের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, অফিস থেকে বের হয়ে গেলেন বাসস এমডি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা শুরু বাংলাদেশ-ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

টানা ৩৬ দিন বন্ধ থাকছে স্কুল, কাল থেকে ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT