চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের শান্তিপূর্ণ ও নিরাপদ প্রত্যাবাসন চায় যুক্তরাষ্ট্র  

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৯ অপরাহ্ন ২৫, আগস্ট ২০১৯
বাংলাদেশ
A A

দু’বছর আগে মিয়ানমারের সামরিক সরকারের নৃশংসতার শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের শান্তিপূর্ণ, নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। একই সাথে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে দেশটি চাপ অব্যাহত রাখবে বলেও জানিয়েছে।

রোববার রোহিঙ্গা সংকটের দুই বছর উপলক্ষে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গাদের সাহায্যের জন্য যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের পাশে আছে, সবসময় থাকবে। বাংলাদেশ উদারতার সাথে রোহিঙ্গাদের যেভাবে আশ্রয় দিয়েছে তা প্রশংসার দাবিদার। রোহিঙ্গাদের ‘সম্মানের সহিত ও নিরাপদে’ নিজ দেশে প্রত্যাবর্তনের জন্য যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের অন্যান্য রাষ্ট্র মিলে যা যা করা দরকার তা সবই করা হবে।সকল রোহিঙ্গার স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদার সঙ্গে ও টেকসই উপায়ে মিয়ানমারে প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর অবশ্যই চাপ প্রয়োগ করা উচিত।

বিবৃতিতে বলা হয়, কক্সবাজারে রোহিঙ্গা ও স্থানীয় সম্প্রদায়কে মানবিক সহায়তা প্রদানকারী অন্যতম শীর্ষস্থানীয় দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, যারা ২০১৭ সালের আগস্ট মাসে রোহিঙ্গা আগমনের পর থেকে তাদের ৫৪২ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা করেছে।


এতে আরও বলা হয়, মিয়ানমারের বাহিনী কর্তৃক উত্তর রাখাইন রাজ্যে লক্ষ লক্ষ নিরস্ত্র নারী-পুরুষ এবং শিশুদের বিরুদ্ধে নৃশংস আক্রমণ চালিয়েছে। রোহিঙ্গাদের ওপর এমন নৃশংসত জাতিগত নির্মূলের কারণে তারা অসহায় হয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করে।বিগত সত্তর বছর ধরে রাখাইন রাজ্যে আক্রমণ চালানো হচ্ছে। তবে রাখাইন রাজ্যই একমাত্র জায়গা নয় যেখানে মিয়ানমার জনগণের বিরুদ্ধে মানবাধিকার লংঘন করছে। এর পাশাপাশি কাচিন ও শান রাজ্যেও সামরিক নৃশংসতা অব্যাহত রয়েছে। আমরা মিয়ানমারকে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা জানাতে আহ্বান করছি। মানবিক দিক বিবেচনায় নিয়ে শান্তি অর্জনের জন্য উভয় পক্ষকে রাজনৈতিক সংলাপের আহ্বান জানাই।

ওই বিবৃতিতে বলা হয়, আমরা সব সময় এই নৃশংসতার শিকার ও অমানবিকতার শিকার হয়ে আসা দশ লাখেরও বেশি শরণার্থীর পাশে রয়েছি। শক্তিশালী, শান্তিপূর্ণ, সুরক্ষিত িএবং সমৃদ্ধ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মিয়ানমারের ন্যায়বিচার ও জবাবদিহিত বাস্তবায়ন অপরিহায। আমরা ন্যায়বিচার নিশ্চিত করে রোহিঙ্গাদের স্বেচ্ছায় ফেরত নেওয়ার জন্য পূর্ণ সমর্থন অব্যাহত রাখতে চাই।

এক্ষেত্রে দুই বছর আগে রাখাইন রাজ্যের সুরক্ষা নিয়ে কফি আনান উপদেষ্টা কমিশন যে প্রতিবেদনের সুপারিশগুলি বাস্তবায়নে উৎসাহিত করা অব্যাহত রেখেছি, যা মিয়ানমার এবং রাখাইন রাজ্যের সমস্ত লোকজনের এবং সেই সাথে যারা উদ্বাস্তু হয়েছে তাদের সকলের জন্য সর্বোত্তম প্রস্তাব।

Jui  Banner Campaign
ট্যাগ: মার্কিন দূতাবাসরোহিঙ্গা প্রত্যাবাসনরোহিঙ্গা শরণার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

বেআইনি সমাবেশ ছত্রভঙ্গে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি: ডিএমপি

ফেব্রুয়ারি ৬, ২০২৬
রাজধানীর কারওয়ান বাজারের হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে  ইশতেহার ঘোষণা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, ছবি: বিএনপির ফেসবুক লাইভ থেকে নেওয়া।

ইশতেহারে যেমন ঢাকার স্বপ্ন দেখছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বিএনপির ইশতেহারে ক্রীড়া বিষয়ে যা আছে

ফেব্রুয়ারি ৬, ২০২৬

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনোদন ও সংস্কৃতি নিয়ে যা আছে বিএনপির ইশতেহারে

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT