চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নিতেই হবে

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:৫৯ অপরাহ্ন ০৭, অক্টোবর ২০১৮
সম্পাদকীয়
A A

রোহিঙ্গা ইস্যুতে এবার সুর বদল করেছেন মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি। জাপানের টোকিওতে এনএইচকে-কে দেয়া সাক্ষাতকারে তিনি বলেছেন: ‘রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নেয়া সম্ভব নয়।’

তিনি বলেছেন: ‘রোহিঙ্গাদের ব্যাপারে দ্রুত কোনো সিদ্ধান্ত নয়। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা রাখাইন রাজ্যের এই মুহূর্তের প্রকৃত অবস্থা অনুধাবন করতে পারছেন না। সবাই বলছে দ্রুত এবং তাৎক্ষণিক ব্যবস্থার কথা। সবকিছু খুব দ্রুততার সঙ্গে করতে হবে এমনটাই আশা করেন সবাই। কিন্তু এর দীর্ঘমেয়াদী প্রভাবের সঙ্গে তাল মেলাতে এখনই আমাদের সেই সামর্থ্য নেই।’

অং সান সু চির এই বক্তব্যের সঙ্গে আমরা একমত নই। বরং এক্ষেত্রে আমরা বরাবরের মতো বলতে চাই, অতি দ্রুত রোহিঙ্গাদের রাখাইনের নিজ ভূমিতে ফিরিয়ে নিতে হবে। কারণ, এই সমস্যা মিয়ানমারের সৃষ্টি, মিয়ানমারকেই এর সমাধান করতে হবে। এছাড়া রাষ্ট্রীয় মদদে তারা মাত্র কয়েক মাসে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধন চালিয়ে ইতিহাসের অন্যতম ঘৃণ্য মানবিক সংকটের তৈরি করতে পারলে এক বছর শেষ হয়ে গেলেও এখনও কেন তাদেরকে ফিরিয়ে নিতে পারবে না?

সু চির কথায় বোঝা গেছে এই ইস্যুতে আন্তর্জাতিক চাপে বন্ধুহীন হয়ে পড়েছে মিয়ানমার। এজন্য জাপানের সহায়তা চেয়েছেন অং সান সু চি। তিনি বলেছেন: ‘বিশ্বের কাছে এই সমস্যাটা পাহাড় সমান হয়েছে। তবে জাপানের সাহায্যর দিকে তাকিয়ে আছি আমরা। প্রকৃতপক্ষে সাহায্য করার চেয়ে বোঝাপড়ার বন্ধুত্ব খুব প্রয়োজন। আমরা জাপানের প্রতি আশাবাদী। আমরা আশাবাদী জাপান বিশ্বের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক পুনর্গঠনে সহায়তা করবে।’

তবে জাপান এক্ষেত্রে মানবিক বিষয় বিবেচনায় রেখে মিয়ানমারকে রোহিঙ্গা সংকট সমাধানে চাপে রাখবে বলেই আমরা আশা করি। এটাই আন্তর্জাতিক সম্প্রদায় থেকে মিয়ানমারের একমাত্র প্রাপ্য। এছাড়া স্বাধীনতার পর থেকেই জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। এই মানবিক সংকট সমাধানে মিয়ানমারকে আরও একঘরে করার কূটনৈতিক কার্যক্রম গ্রহণ করতে হবে বাংলাদেশকে।

আমরা মনে করি, মিয়ানমারের এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ একটাই, তা হলো- অতি দ্রুত রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফিরিয়ে নেয়া। এই মানবিক সংকটের সমাধান করা। এক্ষেত্রে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন হলে সেটা তারা বলতে পারে। এছাড়া তাদের সামনে বিকল্প কোনো পথ, কিংবা ধূর্ততার আশ্রয় নেয়ার কোনো সুযোগ নেই।

Jui  Banner Campaign
ট্যাগ: অং সান সু চিরোহিঙ্গাসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী কলেরা টিকার সরবরাহ বৃদ্ধি, তিন বছর পর পুনরায় শুরু ভ্যাকসিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: বাংলাদেশের প্রখ‍্যাত সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ।

সুরকার ও সংগীত পরিচালক শাহনেওয়াজ কানাডায় মারা গেছেন 

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ৩৪ জন প্রার্থী

ফেব্রুয়ারি ৮, ২০২৬

রাষ্ট্র সংস্কার প্রশ্নে নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT