চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের জন্য আবাসন প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক

সঞ্জয় চাকীসঞ্জয় চাকী
৫:৪৯ অপরাহ্ন ২৮, নভেম্বর ২০১৭
অর্থনীতি
A A
একনেক বৈঠক

একনেক বৈঠক

মিয়ানমার থেকে বাধ্য হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের জন্য নোয়াখালীর ভাসানচরে আবাসন নির্মাণ প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক। সরকারি অর্থায়নে এ প্রকল্পে খরচ হবে ২ হাজার ২৩ কোটি টাকা।

মঙ্গলবার একনেক বৈঠকে ১০ হাজার ৯৯ কোটি টাকা খরচে মোট ১৪টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়।

২৫ আগস্ট থেকে নতুন করে বাংলাদেশে আসা সাড়ে ৬ লাখ মিয়ানমারের নাগরিকদের বেশিরভাগই কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে। আরেকটি অংশ বান্দরবানের নাইখ্যংছড়িতে। তাদের ফিরিয়ে দেয়ার আলোচনা চলছে। তবে অস্থায়ীভাবে বসবাসের ব্যবস্থাও করছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে প্রাথমিকভাবে এক লাখ ৩ হাজার ২ শ’ রোহিঙ্গাদের অস্থায়ী বসবাসের প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এজন্য নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে ১২০টি গুচ্ছগ্রাম হবে। এসব গুচ্ছগ্রামে ১ হাজার ৪শ’ ৪০টি ব্যারাক ও ১২০ টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে। এজন্য যে ২ হাজার ৩শ’ ২৩ কোটি টাকা খরচ হবে তার পুরোটাই দেবে সরকার।

একনেক বৈঠক
একনেক বৈঠক

এছাড়াও ঢাকার জিগাতলায় সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জন্য ২৮৮টি আবাসিক ফ্ল্যাট, মতিঝিল সরকারি কলোনীতে বহুতল আবাসিক ভবন নির্মাণ এবং উচ্চমাধ্যমিক উপবৃত্তি প্রকল্পেরও অনুমোদন দেয়া হয় বৈঠকে।

এছাড়াও কুমিল্লায় রেলওয়ে ওভারপাস নির্মাণ, চট্টগ্রামের মুসলিম ইনস্টিটিউট উন্নয়ন, ময়মনসিংহের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নসহ দেশের বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ অবকাঠামো এবং সেচ উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: একনেকরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

এই মুহূর্তে দেশ পরিচালনার একমাত্র অভিজ্ঞ দল বিএনপি: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

একটি দল হারার ভয়ে ভোট ছিনতাইয়ের নীলনকশা করছে: জামায়াতের আমির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

শাকিবের ঈদুল আযহার সিনেমায় মিথিলা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

র‌্যাব ও ডিজিএফআই বিলুপ্তির দাবি জানালেন ইকবাল করিম ভুইঁয়া

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘বিএনপি ক্ষমতায় গেলে কাউকেই সন্ত্রাসী, চাঁদাবাজি ও দুর্নীতি করতে দেওয়া হবে না’

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT