চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোশানের মধ্যে সালমান শাহকে খুঁজে পেয়েছেন তরুণ নির্মাতা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৭ অপরাহ্ন ০৭, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ’র ভক্ত তরুণ নির্মাতা ইফতেখার শুভ। প্রিয় নায়কের কিছু গুণাবলি এ প্রজন্মের নায়ক রোশানের মধ্যে তিনি খুঁজে পেয়েছেন। তাই নিজের প্রথম ছবিতেই রোশানকে কাস্ট করলেন এই নির্মাতা। 

সরকারি অনুদান পাওয়া ‘মুখোশ’ ছবিতে আগেই নায়িকা হিসেবে পরীমনিকে চুক্তিবদ্ধ করিয়েছেন ইফতেখার শুভ। নায়ক হিসেবে এবার নিলেন রোশানকে। রবিবার সালমান শাহর ২৪তম মৃত্যুদিনে প্রিয় তারকার স্মরণে রোশানকে ‘মুখোশ’-এ চুক্তিবদ্ধ করালেন নির্মাতা। চ্যানেল আই অনলাইনকে ইফতেখার শুভ বললেন, রোশানের প্রথম ছবি ‘রক্ত’ দেখে মুগ্ধ হয়েছিলাম।

তিনি বলেন, রোশান সুদর্শন। উচ্চতাও একেবারের নায়কের মতো। তার কণ্ঠ অন্যদের চেয়ে আলাদা। রোশান ব্যক্তিত্ববান ছেলে। শুনেছি, সালমান শাহও এমন ছিলেন। আমার কাছে সালমান শাহর এসব গুণাবলি রোশানের মধ্যে দেখে তাকে মনে ধরেছে। একজন অবিকল সালমান শাহ আমরা আর পাবো না। তবে তার শূন্য স্থান কেউ না কেউ হয়তো কিছুটা পূরণ করবে।

এর আগে রোশানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন সালমান শাহ, মৌসুমি, শাকিব খানের মতো তারকাদের প্রথম ছবির পরিচালক সোহানুর রহমান সোহান। ‘ড্রিম গার্ল’ ছবির মহরতে তিনি বলেছিলেন, শাকিব খানের পরে রোশানের মধ্যে যোগ্য উত্তরসূরি খুঁজে পাই। তাকে প্রথম যেদিন দেখি, সেদিনই মনে হয়েছিল সঠিক গাইডলাইন পেলে রোশানের ফিল্ম ক্যারিয়ার অনেকদূর যাবে।

এদিকে ‘রক্ত’র পর ‘মুখোশ’ ছবির মাধ্যমে পরীমনির সঙ্গে ফের জুটি বাঁধতে যাচ্ছেন রোশান। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ‘রক্ত’ মুক্তি পেয়েছিল ২০১৬ সালে। নতুন ছবি ‘মুখোশ’ প্রসঙ্গে রোশান বলেন, পরিচালক আমার উপর যে বিশ্বাস ও আশা রেখেছেন চেষ্টা করবো কাজের মাধ্যমে শতভাগ অ্যাফোর্ড দেয়ার। তিনি যে মূল্যায়ন করেছেন তার মর্যাদা দেব কাজ দিয়ে।

নির্মাতা ইফতেখার শুভ ব্যাচেলর ডটকম নামে দীর্ঘ ধারাবাহিক নির্মাণ করেছেন। এছাড়া মুজিব বর্ষের বিভিন্ন ডকুফিল্ম নির্মাণ করেছেন।

Reneta

নতুন ছবি মুখোশ প্রসঙ্গে তিনি বলেন, এ ছবির অনুদান পেয়েছি ৫০ লাখ টাকায়। এ টাকা পুরো ছবি নির্মাণ সম্ভব নয়। বাকি যে অর্থ প্রয়োজন আমার দিক থেকে সংগ্রহ করছি। গোয়েন্দা থ্রিলারধর্মী গল্পের ছবি হবে এটি। নভেম্বর মাস পর্যন্ত গল্প ঘষামাজার কাজ চলবে। ডিসেম্বরে সিলেট থেকে শুটিং শুরু করতে চাই। ফেব্রুয়ারিতে বইমেলাতেও শুটিং করতে হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইফতেখার শুভপরীমনিরোশানলিড বিনোদনসরকারী অনুদান
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচনী দায়িত্বে পুলিশকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার নির্দেশ

ফেব্রুয়ারি ৬, ২০২৬

হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহায়তা চাইবে সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সিকিমে দফায় দফায় ভূমিকম্প, কাঁপল বাংলাদেশ

ফেব্রুয়ারি ৬, ২০২৬

জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারপার্সন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী

ফেব্রুয়ারি ৬, ২০২৬

‘ডাকসেবা অধ্যাদেশ-২০২৬’ চূড়ান্ত অনুমোদন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT