চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোমান্স-অ্যাকশনে শেষ ‘বুবুজান’ এর প্রথম লট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ন ২০, মার্চ ২০২১
বিনোদন
A A

শান্ত খান ও নিশাত নাওয়ার সালওয়া জুটির প্রথম সিনেমা ‘বুবুজান’ এর প্রথম লটের শুটিং শেষ হয়েছে। শামীম আহমেদ রনীর পরিচালনায় গত সাতদিনে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে রোমান্স ও অ্যাকশনে শুটিং শেষ হয়েছে।

দ্বিতীয় লটের শুটিং শুরু হচ্ছে চাঁদপুরে। নায়ক শান্ত বললেন, খুবই চমৎকারভাবে প্রথম লটের কাজ শেষ করেছি কক্সবাজারে। সেখানে গান ও কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং হয়েছে। চাঁদপুরে বাকি অংশের শুটিং চলবে ২৮ মার্চ পর্যন্ত।

শান্ত-সালওয়া ছাড়াও ‘বুবুজান’-এ আরও অভিনয় করছেন মাহিয়া মাহি, শিবা শানু প্রমুখ। জানা যায়, ২৫ মার্চ থেকে চাঁদপুরে শুটিংয়ে অংশ নেবেন চিত্রনায়িকা মাহি।

সালওয়ার চতুর্থ সিনেমা বুবুজান। এর আগে তিনি রাজকন্যা, এই তুমি সেই তুমি, বীরত্ব নামে তিন সিনেমায় কাজ করেছেন। সবগুলো সিনেমা মুক্তির অপেক্ষায়। নতুন সিনেমা বুবুজান নিয়েও বেশ উচ্ছ্বসিত তিনি।

সালওয়া বলেন, রোমান্টিক গান ও কয়েকটি দৃশ্যের শুটিং করেছি। গানটি দ্বৈতভাবে গেয়েছেন ইমরান ও কনা। কোরিওগ্রাফি করেছেন হাবিব। আউটডোরে শুটিং করতে অনেকটা বেগ পোহাতে হয়েছে। গায়ের রঙ কিছু কালো হয়ে গেছে। তবে কাজটা ঠিকভাবে হয়েছে বলে ভালো লাগছে।

শান্ত-সালওয়া পরষ্পরের প্রশংসা করে জানান, খুবই সহযোগিতা পরায়ণ। দুজনেই শুটিং ইউনিট মাতিয়ে রাখেন। তাদের প্রত্যাশা, বুবুজান সিনেমাটি দর্শক দারুণভাবে গ্রহণ করবে। এ জুটির আগামীতে আরও সিনেমা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কক্সবাজারবুবুজানলিড বিনোদনশান্ত খানশামীম আহমেদ রনীশুটিংসালওয়াসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন; পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

খুব শিগগিরই আমরা দেশে ফিরব: আওয়ামী লীগ নেতা শ ম রেজাউল করিম

মার্চ ৩১, ২০২৬

প্রণালি পুরোপুরি না খুললেও অভিযান বন্ধে আগ্রহী ট্রাম্প

মার্চ ৩১, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে ‘রঙ তুলিতে মুক্তিযুদ্ধ’

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদ মীর মুগ্ধের বাবার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT