চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোববারের কার্যতালিকায় নিজামীর রিভিউ আবেদন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২১ অপরাহ্ন ০৭, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রিভিউ  (রায় পুনর্বিবেচনা) আবেদন শুনানির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় এসেছে। আগামী রোববারের কার্যতালিকায় রিভিউ আবেদনটি ১৯ নম্বরে রয়েছে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ শুনানি গ্রহণ করবেন। অন্য তিন বিচারপতি হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

গত রোববার শুনানির জন্য এক সপ্তাহ সময় দেন সর্বোচ্চ আদালত। নিজামীর করা সময়ের আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ এক সপ্তাহ সময়ের আবেদন মঞ্জুর করেন।

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশের বিপক্ষে নিজামীর আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয় গত ১৫ মার্চ। ওইদিনই ট্রাইব্যুনালের মাধ্যমে মৃত্যু পরোয়ানা পাঠানো হয় কারাগারে। পরের দিন তা পড়ে শুনানো হয় কাশিমপুর কারাগারে থাকা নিজামীকে।

আইন অনুযায়ী রিভিউ আবেদনের শেষ সময় ছিলো ৩০ মার্চ। তবে একদিন আগে করা ৭০ পৃষ্ঠার আবেদনে ৪৬টি কারণ দেখিয়ে নিজামীর পক্ষে রায় পুনর্বিবেচনা চাওয়া হয়।

নিজামীর মতো মানবতাবিরোধী অপরাধী কেনো খালাস পেতে পারেন না, সে বিষয়ে অবশ্য এরইমধ্যে যুক্তিসহ ব্যাখ্যা দিয়েছে রাষ্ট্রপক্ষ।

Reneta

জামায়াতের এ শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে চলতি বছরের ৬ জানুয়ারি রায় দেন আপিল বিভাগ। এর আড়াই মাসের মাথায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের মাধ্যমে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।

একশ ৫৩ পাতার রায়ে গণহত্যা, ধর্ষণ এবং অন্যান্য মানবতাবিরোধী অপরাধের তিন অভিযোগে নিজামীর মৃত্যুদণ্ড বহাল রাখার কারণ ব্যাখ্যা করেছেন আপিল বিভাগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুদ্ধাপরাধের বিচার
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজ প্রণালী অবরোধে যুক্তরাষ্ট্রের সাথে যোগ দিচ্ছে না যুক্তরাজ্য

এপ্রিল ১৩, ২০২৬

স্বাস্থ্য ঝুঁকিতে প্রান্তিক জনগোষ্ঠী

এপ্রিল ১৩, ২০২৬

হরমুজ প্রণালিতে সামরিক জাহাজ মানেই যুদ্ধবিরতি লঙ্ঘন: আইআরজিসি

এপ্রিল ১৩, ২০২৬

ধেয়ে আসছ তাপপ্রবাহ ‘দহন’ ও বৃষ্টি বলয় ‘ঝংকার’

এপ্রিল ১৩, ২০২৬

ইরান ইস্যুতে উত্তেজনা: তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT