চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনাল্ডোকে ছাড়িয়ে কিংবদন্তি পেলের আরও কাছে নেইমার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১১ অপরাহ্ন ১৮, জুন ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

গোলসংখ্যার অনেক বিতর্ক এড়িয়ে ব্রাজিল জার্সিতে দ্য ফেনোমেনন রোনাল্ডো নাজারিওর গোল ৬৭টি, যা ছাড়িয়ে গেছেন নেইমার। তাকে ডাকছে সেলেসাওদের বিখ্যাত হলুদ জার্সিতে কিংবদন্তি পেলের সর্বোচ্চ গোলের রেকর্ড।

বিশ্বকাপ বাছাইয়ের পর কোপা আমেরিকায় আপন ছন্দে আছেন নেইমার। চেনাছন্দে করে চলেছেন গোল, করাচ্ছেন সতীর্থের দিয়েও। ব্রাজিল জার্সিতে টানা চার ম্যাচে গোলের দেখা পেয়েছেন। যার দুটি ম্যাচ কোপায়। সবশেষটি শুক্রবার ভোরে।

কোপার শিরোপা ধরে রাখার মিশনে টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে ব্রাজিল। রিও ডি জেনিরোর সান্তোস স্টেডিয়ামে গ্রুপ এ’র ম্যাচে পেরুকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। নেইমার করেছেন এক গোল।

প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলের জয়ের দিনে জোড়া গোল ছিল নেইমারের। সেদিনই ব্রাজিল জার্সিতে রোনাল্ডোর ৬৭ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলেন পিএসজি তারকা।

শুক্রবার ম্যাচের ৬৮ মিনিটে ব্রাজিলের ব্যবধান দ্বিগুণ করা গোলটি নেইমারের। ফ্রেডের থেকে বল পেয়ে আসরে নিজের তৃতীয় গোলটি করেন। জাতীয় দল জার্সিতে যেটি তার ৬৮তম গোল। টপকে যান রোনাল্ডোকে।

১০৭ ম্যাচে নেইমারের গোল এখন ৬৮টি। আর ৯টা গোল দরকার। ব্রাজিল জার্সিতে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ছুঁয়ে ফেলবেন তাহলে। ছুঁয়ে ফেলবেন কিংবদন্তি পেলেকে। যার নামের পাশে ৭৭ আন্তর্জাতিক গোল। ২৯ বছর বয়সী নেইমারের জন্য তো অনেক বেলাই বাকি ইতিহাস গড়তে।

Jui  Banner Campaign
ট্যাগ: কনমেবলকোপা আমেরিকাকোপা আমেরিকা ২০২১নেইমারপেরুপেলেব্রাজিলভেনেজুয়েলারোনাল্ডোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT