চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদো-দিবালারা চার মাস বেতন নেবেন না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৮ অপরাহ্ন ৩০, মার্চ ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

জুভেন্টাসের কোচ, খেলোয়াড়রা চার মাসের বেতন নেবেন না বলে একমত হয়েছেন। ইতালিয়ান লিগ সিরি আর ক্লাবটিতে ক্রিস্টিয়ানো রোনালদো, পাওলো দিবালার মতো তারকা ফুটবলাররা খেলেন। করোনাভাইরাসের মহামারীতে খেলা বন্ধ থাকার সময়টাতে তাদের এই বেতন না নেয়া ক্লাবটিকে ৯৯ মিলিয়ন ইউরো বাঁচাতে সাহায্য করবে।

আংশিক বেতন না নেয়ার মধ্যে বার্সেলোনার মতো ক্লাবের লিওনেল মেসি, অ্যান্টনিও গ্রিজম্যানরা আছেন। বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ডের খেলোয়াড়রাও কর্তিত বেতনের জন্য সম্মতি দিয়েছেন। রোনালদো-দিবালাদের সিদ্ধান্তের পর জুভেন্টাসই হচ্ছে প্রথম ক্লাব যার খেলোয়াড়রা পুরো বেতনই না নিতে সম্মত হলেন। সেটিও দীর্ঘ সময়ের জন্য।

লিগ টেবিলের শীর্ষে থাকা জুভেন্টাসের খেলোয়াড়রা মার্চ, এপ্রিল, মে ও জুন মাসে কোনো বেতন নেবেন না বলে ক্লাবকে জানিয়ে দিয়েছেন। কোচ মাউরিসিও সারি ও খেলোয়াড়দের সঙ্গে আলোচনার পর ক্লাব কর্তৃপক্ষ সোমবার সেটি প্রকাশ করেছে।

সঙ্গে কোচ ও খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়েছে তুরিনের ক্লাবটি। সকলের জন্য কঠিন ও দুর্যোগের সময়টাতে এমন সিদ্ধান্ত নেয়ায় খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিবৃতি দিয়েছে জুভরা।

করোনাভাইরাসের ধাক্কায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ইতালি শীর্ষে। সেখানে আক্রান্ত আর মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। আপাতত ৩ এপ্রিল পর্যন্ত দেশটির সরকার সব ধরনের খেলাধুলা বন্ধ ঘোষণা করেছে। যেটি আরও দীর্ঘ হওয়ার চিত্র স্পষ্ট।

জুভদের তিন খেলোয়াড় ড্যানিয়েলে রুগানি, পাওলো দিবালা ও ব্লেইস মাতুইদি করোনা আক্রান্ত হয়ে সেরে ওঠার পথে আছেন। পুরো দল কোয়ারেন্টাইনে চলে যায় ক্লাবের প্রথম খেলোয়াড় হিসেবে রুগানির সংক্রমণের পরই। রোনালদো পর্তুগালের মাতুইদিতে নিজ বাড়িতে স্বেচ্ছা কোয়ারেন্টাইনে চলে যান।

Jui  Banner Campaign
ট্যাগ: ইতালিকরোনা ভাইরাসজুভেন্টাসদিবালাফুটবলবেতনরোনালদোলিড স্পোর্টসসিরি আ
শেয়ারTweetPin

সর্বশেষ

গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা: প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ২০, ২০২৬

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটি গঠন, নেতৃত্বে এলেন যারা

ফেব্রুয়ারি ২০, ২০২৬

তিন ওয়ানডে খেলতে মার্চের শুরুতে আসছে পাকিস্তান

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ঠাকুরগাঁওয়ে মহা ধুমধামে বট-পাকুড়ের বিয়ে

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়য়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল, ছবি: সংগৃহীত।

তারেক রহমানের কাছে ভারতের চিঠি: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT