দলের সেরা খেলোয়াড় রোনালদো জুভেন্টাসে চলে গেলেও এতটুকু চিন্তিত নয় রিয়াল মাদ্রিদ। ক্লাবের প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজ বলছেন, চিন্তা বাদ দিয়ে তারা আরও শক্তিশালী দল গঠন করার কথা ভাবছেন।
গত মৌসুমে রিয়াল টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জেতার রেকর্ড গড়ে। যার পেছনে রোনালদোর বেশ অবদান ছিল।

রিয়াল এখন ভবিষ্যতের কথা বিবেচনা করে তরুণ খেলোয়াড়দের দিকে নজর দিচ্ছে। তারা দলে নিয়েছে ২২ বছরের আলভারো অদ্রিওজোলাকে। আরও আছেন ১৮ বছরের ভিনিসিয়াস জুনিয়র এবং ১৯ বছরের অ্যান্ড্রিয় লুনিন।
‘আমাদের বর্তমান এবং ভবিষ্যতের শক্তি বাড়ানো প্রয়োজন। দলে মেধাবী খেলোয়াড় রয়েছে। যারা ভালো কিছু এনে দিতে পারে,’ সংবাদ সম্মেলনে পেরেজ বলেন, ‘আমাদের আর্থিক অবস্থা অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো। সঙ্গে লাখ লাখ সমর্থক আমাদের সঙ্গে আছেন। আমাদের চিন্তার কোনো কারণ নই।’







