চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর সামনে ১৯ বছরের পুরনো লজ্জায় পুড়ল রিয়াল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০০ পূর্বাহ্ন ২১, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A

স্প্যানিশ লা লিগায় ক্রিস্টিয়ানো রোনালদোর মৌসুম শুরুর ম্যাচে ঘরের মাঠে রিয়াল বেটিসের বিপক্ষে ০-১ গোলে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। গত ১৯ বছরে বেটিসের বিপক্ষে নিজেদের মাঠে মাদ্রিদের এটি প্রথম হার।

স্প্যানিশ সুপার কোপায় অখেলোয়াড়সুলভ আচরণে পাওয়া পাঁচ ম্যাচ নিষেধাজ্ঞার ঘানি টেনে বুধবার রাতে ‘খালাস’ পান রোনালাদো। মুক্তির এই ম্যাচে  হারার পর মেসির বার্সেলোনা থেকে সাত পয়েন্ট পিছিয়ে সপ্তম স্থানে সিআরসেভেনের দল। শীর্ষে থাকা বার্সার সংগ্রহ ১৫ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচ খেলা (পাঁচটি) রিয়ালের খাতায় ৮ পয়েন্ট।

গোটা ম্যাচে প্রভাব বিস্তার করেও গোল পায়নি রিয়াল। বরং সুযোগ কাজে লাগিয়ে ৯৪তম মিনিটে রিয়ালকে হতাশায় ডোবান অ্যান্টনিও সানাবারিয়া। ২১ বছর বয়সী এই যুবক বারাগানসের পাঠানো ক্রসে ডাইভ দিয়ে হেড করে মাদ্রিদের গোলরক্ষক কেইলর নাভাসকে ফাঁকি দেন।

রিয়াল এদিন প্রতিপক্ষের গোলে ২৭টি শট নিয়েও গোল বের করতে পারেনি! এর মধ্যে টার্গেটে ছিল কমপক্ষে সাতটি।

১৯৯৮ সালের অক্টোবরে ফিনিদি জর্জের গোলে ১-০ ব্যবধানে রিয়ালের মাঠে এসে তাদের হারিয়ে গিয়েছিল বেটিস। এতদিন বাদের এই হারে রিয়ালের স্প্যানিশ একটি রেকর্ড থেমে গেছে। টানা ৭৩ ম্যাচে গোল করার পর লা লিগার এই ম্যাচে গোলহীন জিদানের ছেলেরা।

ঘরের মাঠে রিয়ালের ফর্ম একদম ভালো যাচ্ছে না। এই মৌসুমে একটি জয়ও পায়নি তারা। মৌসুমের শুরুতে রোনালদোকে ছাড়া খেলতে নেমে লেভান্তে এবং ভ্যালেন্সিয়ার বিপক্ষে ‘ড্র’ করেছিল দলটি।

Jui  Banner Campaign
ট্যাগ: রিয়াল মাদ্রিদস্প্যানিশ লা লিগা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচিত সরকার গঠনে ভোট আজ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT