চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর ভয়ে গার্দিওলা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ন ১৩, মার্চ ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডকে ৭-০ গোলে উড়িয়েও ভয়ে আছেন পেপ গার্দিওলা। কিসের ভয়? ক্রিস্টিয়ানো রোনালদোর।

দুই গোলে পিছিয়ে থাকার পরও অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে হ্যাটট্রিক করে জুভেন্টাসকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে তুলেছেন সিআর সেভেন। এমন পারফম্যান্সের পর গার্দিওলা বলছেন, ম্যানচেস্টার সিটির হয়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের আশা শেষ করে দিতে পারেন রোনালদো।

বার্সেলোনার সাবেক কোচ বলছেন, চ্যাম্পিয়নন্স লিগ জয় যে অনেক কঠিন হবে তার সতর্কবার্তা দিয়ে রাখছেন রোনালদো। মঙ্গলবার ম্যাচ শেষে শিরোপা জয়ের ব্যাপারে প্রশ্ন করা হলে গার্দিওলা এমন মন্তব্য করেন।

‘জুভেন্টাসের দিকে তাকান, সেখানে ক্রিস্টিয়ানো রোনালদো আছে। জুভেন্টাস দুবার ফাইনালে উঠেও হেরেছে। তারপরই তারা ক্রিস্টিয়ানোকে কিনেছে। সব চাপ নিজের কাঁধে তুলে একা তিন গোল করেছেন। এই রকম খেলোয়াড় যেখানে আছে এবং আপনি যখন তাদের মুখোমুখি হবেন, তখন কাজটা কঠিন। তবে আমরা চেষ্টা করব।’

দ্বিতীয় লেগের আগে ম্যানসিটিকে চ্যাম্পিয়ন্স লিগে ‘ইউরোপের টিনেজার’ বলে উল্লেখ করেন গার্দিওলা। কারণ হিসেবে মহাদেশীয় এই প্রতিযোগিতায় অভিজ্ঞতার অভাবের কথা উল্লেখ করেন। কিন্তু নক আউটের প্রথম ধাপ শেষে যা ফলাফল, তা দেখে চোখ চড়গ গাছে ওঠার জো। দুই লেগ মিলিয়ে ১০-২ ব্যবধানে জয়।

গার্দিওলা এখন বলছেন, ‘আমি যখন দলকে টিনেজার বলেছিলাম, তখন আমি এটা বলিনি যে আমরা লড়াই করতে যাচ্ছি না। সফলতার ইতিহাস বিচারে আমি দলকে টিনেজার বলেছিলাম। কারণ আমরা একবার সেমিফাইনাল ও দুইবার কোয়ার্টার ফাইনালের বেশি যেতে পারিনি।’

Reneta

গার্দিওলার ভয়টা যেকোনো প্রতিপক্ষেরই হওয়ার কথা। কোয়ার্টারের ড্রয়ে রোনালদোর জুভেন্টাসকে প্রতিপক্ষ হিসেবে যে দলই পাবে, তাদেরই যে ঘুম হারাম হতে পারে!

Jui  Banner Campaign
ট্যাগ: গার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগজুভেন্টাসম্যানসিটিরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT