চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর পেনাল্টি মিসে হারলো পর্তুগাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৭ অপরাহ্ন ২৫, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

আবারও পেনাল্টি মিস করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার জাতীয় দলের জার্সি গায়ে পেনাল্টি মিস করেছেন সিআর সেভেন। তার পেনাল্টি মিসের দিনে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুলগেরিয়ার কাছে ০-১ গোলে হেরে গেছে পর্তুগাল। আর ইয়োহান ক্রুইফকে সম্মান জানানোর ম্যাচে ফ্রান্সের কাছে ২-৩ গোলে হেরেছে নেদারল্যান্ডস।

খেলার প্রথম মিনিট থেকেই আধিপাত্য বিস্তার করে খেলতে থাকে পর্তুগাল। কিন্তু ১৯ মিনিটে ফ্রি কিক থেকে আচমকা এক গোল করে বসে বুলগেরিয়া। প্রথমার্ধে শত চেষ্টা করেও আর সে গোল শোধ করতে পারেননি রোনালদোরা।

গোল শোধে দ্বিতীয়ার্ধে আরো ভয়ংকর হয়ে ওঠে পর্তুগাল। একের পর এক আক্রমণ করতে থাকে প্রতিপক্ষের রক্ষণ শিবিরে। কিন্তু বুলগেরিয়ার দেয়াল হয়ে থাকেন গোলরক্ষক। অন্তত এক ডজন গোল ঠেকিয়েছেন তিনি।

না জিতলেও ড্র করার সুযোগ পেয়েছিল পর্তুগাল। কিন্তু দ্বিতীয়ার্ধের আধা ঘণ্টার সময় পেনাল্টি পেয়ে তা থেকে গোল করতে ব্যর্থ হন রোনালদো। যার ফলে ১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

অন্য ম্যাচে প্রথম ২-০ গোলে এগিয়ে যায় ফ্রান্স। খেলার ৬ মিনিটে অ্যান্থনিও গ্রিজম্যান ও ১৩ মিনিটে অলিভিয়ের জিউর গোল করেন। তবে ৪৭ মিনিটে ডি জং এবং ৮৬ মিনিটে আফিলের গোলে সমতায় ফেরে নেদারল্যান্ডস। কিন্তু ৮৮ মিনিটে করা মাদুতির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসিরা।

এই ম্যাচে দুদলই প্রয়াত ইয়োহান ক্রুইফকে সম্মান জানান। খেলার শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় প্রদর্শিত হয় ক্রুইফের বিখ্যাত ১৪ নম্বর জার্সি।

Reneta

রাতের অন্য ম্যাচে লুক্সেমবার্গকে ৩-০ গোলে হারিয়েছে বসনিয়া এন্ড হার্জেগোভিনা। আয়ারল্যান্ডের কাছে ১-০ গোলে হেরেছে সুইজারল্যান্ড। এছাড়া স্লোভাকিয়া ও লাটভিয়ার খেলা শেষ গোলশূন্যভাবে।

Jui  Banner Campaign
ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোনেদারল্যান্ডসপর্তুগাল
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভারতের কৌশল সম্পর্কে ‘ধারণা’ আছে বাংলাদেশের

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT