লা লিগায় মালাগার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। খেলায় ক্রিষ্টিয়ানো রোনালদোর গোলে প্রথমে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় স্প্যানিশ জায়ান্টদের। এ ম্যাচে পেনাল্টিও মিস করেন রোনালদো।
আক্রমণ পাল্টা অাক্রমণের মধ্যে খেলার ৩৩ মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এর ৩ মিনিট পরই পেনাল্টি পায় রিয়াল। কিন্ত স্পট কিক মিস করে সিআর সেভেন। বল চলে যায় প্রতিপক্ষ দলের গোলকিপারের হাতে।
এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে। দ্বিতীয়ার্ধের শুরুতে মালাগা আক্রমণের ধার বাড়িয়ে দিলেও দু’দলের কেউ কাউকে ছাড় দিতে ছিলো না। ৬৬ মিনিটে আর এ রিডেলের গোলে সমতায় ফেরে মালাগা।
শেষ পর্যন্ত কোনো দলই আর গোল করতে না পারায় পয়েন্ট ভাগাভগি করেই মাঠ ছাড়তে হয় রিয়াল মাদ্রিদকে।







