চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেমিট্যান্স পাঠিয়ে পেলেন সিআইপি সম্মাননা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২১ অপরাহ্ন ২০, ডিসেম্বর ২০১৯
অর্থনীতি
A A

দীর্ঘ ১০ বছর মধ্যপ্রাচ্যের দেশ ওমান ও ইউরোপে ব্যবসা করছেন ব্রাহ্মনবাড়িয়ার ছেলে তৌফিকউজ্জামান পলাশ। বসবাসও করেন ওমানে। বিদেশে ব্যবসার সুবাদে বাংলাদেশ সরকারকে ট্যাক্স বাবদ প্রতিবছর রেমিট্যান্স পাঠান কোটি টাকারও বেশি। এর পরিপ্রেক্ষিতে এবার সরকারের দেয়া সম্মাননাও পেয়েছেন তিনি।

গত ১৯ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের কাছ থেকে সফল বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে সম্মাননা গ্রহণ করেন পলাশ। ২০১৫-১৬ অর্থ বছরের জন্য তিনি এ সম্মাননা অর্জন করেন। এবারের সম্মাননাপ্রাপ্ত বিদেশে বসবাসকারী ব্যবসায়ীদের মধ্যে সর্বকনিষ্ঠ সিআইপি তিনি।

তৌফিকউজ্জামান পলাশ বলেন, ‘আমার এ প্রাপ্তি প্রবাসে বসবাসকারী বাংলাদেশি সব শ্রমিকদের উৎসর্গ করলাম, যারা অক্লান্ত পরিশ্রম করে রেমিট্যান্স পাঠিয়ে আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমরা যারা বৈধপথে সরকারকে ট্যাক্স দিয়ে দেশে অর্থ পাঠিয়ে রেমিট্যান্সের চাকা চলমান রেখেছি, তাদেরকে যোগ্য সম্মান দেয়ার জন্য। আশা করছি এ সম্মান আমার চলার পথ আরও মসৃণ করবে। দেশের অর্থনীতিতে যাতে আমরা আরও অবদান রাখতে পারি, সেই দোয়া চাই সবার কাছে।

ওমানে একজন সফল ব্যবসায়ী হিসেবে সুপরিচিত তৌফিকউজ্জামান পলাশ। তিনি দেশটিতে কয়েক ধরনের ব্যবসার সঙ্গে জড়িত। এরমধ্যে রয়েছে কন্সট্রাকশন, রিয়েল এস্টেট, টুরিজ্যম ও ইভেন্ট ম্যানেজমেন্ট। নিজের প্রতিষ্ঠিত তৌফিক ইউনাইটেড এলএলসি ও তৌফিক ইঞ্জিনিয়ারিং কোম্পানি এলএলসি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে তিনি ব্যবসা পরিচালনা করেন।

ইউরোপের দেশ পর্তুগালেও সম্প্রতি তিনি নতুন ব্যবসা প্রতিষ্ঠান চালু করার উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: আন্তর্জাতিক অভিবাসী দিবসরেমিট্যান্সসিআইপি সম্মাননা
শেয়ারTweetPin

সর্বশেষ

যাদের নিয়ে রাইজিং এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচন বানচালের অপচেষ্টা ঠেকাতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচনে ৮,৭৭০ ঝুঁকিপূর্ণ কেন্দ্র, ৯০% কেন্দ্রে সিসি ক্যামেরা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বিশ্বকাপ শেষ লঙ্কান তারকা হাসারাঙ্গার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বিজয়ের শেষ সিনেমার মুক্তি নিয়ে স্বস্তি, তবে…

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT