চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রূপালি পর্দায় মুরালিধরনের জীবন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৫ অপরাহ্ন ২৩, জুলাই ২০১৯
বিনোদন
A A

খেলোয়ারদের জীবনী ভিত্তিক চলচ্চিত্র নির্মাণে মজেছে বলিউড। বিশেষ করে ক্রিকেটারদের জীবনী নিয়ে একের পর এক ছবি নির্মাণ হচ্ছে। গেল কয়েক বছরের মধ্যে এই ইন্ডাস্ট্রি থেকে এসেছে আজহার উদ্দিন, মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে নির্মিত ছবি। শুটিং চলছে ভারতের প্রথম বিশ্বকাপ জয় ও কপিল দেবের উপর নির্মিতব্য ছবির। আর এরমধ্যেই শোনা গেল, এবার শ্রীলঙ্কান কিংবদন্তি স্পিন বোলার মুত্তিয়া মুরালিধরনের জীবনী নিয়ে ছবি নির্মিত হবে ভারতে!

সম্প্রতি গল্ফ নিউজে প্রকাশিত একটি সংবাদের ভিত্তিতে ভারতের বেশকিছু দৈনিক ও অনলাইন মিডিয়াতে মুরালিধরনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণের বিষয়টি এসেছে।

শ্রীলঙ্কার অত্যন্ত মেধাবী খেলোয়ার ছিলেন মুরালিধরন। রেকর্ডময় ছিলো তার জীবন। টেস্ট ক্রিকেটে ৮০০ উইকেট নিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মুরালিধরন। তার এই ৮০০ উইকেট প্রাপ্তির বিষয়টিকে প্রাধান্য দিয়েই নির্মিত হবে ছবিটি। ছবির নামও তাই ‘৮০০’!

ক্রিকেটের বাইরেও মুরালিধরনের জীবনে নানা উত্থান, পতন এবং তার জীবনের অজানা দিকগুলো উঠে আসবে ছবিতে। ছবিটি কে পরিচালনা করবেন, বিষয়টি ঠিক না হলেও শোনা যাচ্ছে মুরালির চরিত্রে অভিনয় করবেন তামিল তারকা বিজয় সেতুপতি।

নাম প্রকাশে অনিচ্ছুক ‘৮০০’ প্রজেক্টের সঙ্গে যুক্ত একজনের বরাত দিয়ে গলফ নিউজ জানিয়েছে, ‘৮০০’-একটি বিগ বাজেটের ছবি। এতে অভিনয় করবেন তামিল তারকা বিজয় সেতুপতি। ছবির শুটিং শুরু হবে আগামী ডিসেম্বর মাস থেকে। শুটিং হবে ভারত, শ্রীলঙ্কা, ইংল্যান্ডসহ ক্রিকেট খেলোড়ে বেশকিছু দেশে।

মুরালিধরনের জীবনী ভিত্তিক সিনেমাটির উদ্যোগ নিয়েছে দক্ষিণ ভারতীয় সিনেমা প্রযোজক। কারণ, মুরালিধরনের শ্বশুর বাড়ি চেন্নাই। তবে শ্রীলঙ্কান সিনেমা ইন্ডাস্ট্রির কোনো যৌথ উদ্যোগে সিনেমাটি হচ্ছে  কিনা, এ বিষয়ে কিছু জানা যায়নি।

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ডচেন্নাইভারতলিড বিনোদনশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

একটি দল হারার ভয়ে ভোট ছিনতাইয়ের নীলনকশা করছে: জামায়াতের আমির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

শাকিবের ঈদুল আযহার সিনেমায় মিথিলা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

র‌্যাব ও ডিজিএফআই বিলুপ্তির দাবি জানালেন ইকবাল করিম ভুইঁয়া

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘বিএনপি ক্ষমতায় গেলে কাউকেই সন্ত্রাসী, চাঁদাবাজি ও দুর্নীতি করতে দেওয়া হবে না’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘রোনালদোকে একমাত্র এমবাপে অতিক্রম করতে পারবেন’

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT