চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুদ্ধশ্বাস এক জয়ে কোপার ফাইনালে বার্সা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৫ পূর্বাহ্ন ০৪, মার্চ ২০২১
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

কী ঘটল না ম্যাচে!

ডেম্বেলের দূরপাল্লার শটে অসাধারণ গোল। মেসির প্রচেষ্টা গোললাইন থেকে ফেরানো। আলবার শট ক্রসবারে লাগা। টের স্টেগেনের পেনাল্টি সেভ। যোগ করা সময়ে পিকের জানে পানি আনা গোল। খেলা অতিরিক্ত সময়ে গড়ানো। শেষে বার্সার ফাইনালের টিকিট কাটা।

সেমির প্রথম লেগে সেভিয়ার মাঠ থেকে ২-০ গোলে হেরে আসা বার্সেলোনা দ্বিতীয় লেগে লড়ে কোপা ডেল রের ফাইনালে জায়গা করে নিয়েছে ৩-০ গোলের জয়ে। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জয়ী রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

ঘরের মাঠ ন্যু ক্যাম্পে বুধবার রাতে সেমিফাইনালের ফিরতি লেগে ম্যাচের ১২ মিনিটেই লিড নেয় বার্সা। উসমানে ডেম্বেলে গোল আনেন। বল বানিয়ে দিয়েছিলেন মেসি। কিন্তু সেটি ছাপিয়ে দূরপাল্লার যে শটে গোলটি করেছেন ফরাসি তারকা, তা চোখে লেগে থাকবে অনেকদিন।

ম্যাচের ৩১ মিনিটে মেসির বানিয়ে দেয়া লোপ্পায় পা ছোঁয়াতে পারেননি ডি ইয়ং। তিন মিনিট পর মেসির শট গোললাইন থেকে ফেরায় সেভিয়া। ১-০তেই আসে মধ্যবিরতি।

ফিরে ৬৮ মিনিটে জর্ডি আলবার শট ক্রসবার দুর্ভাগ্যে কাটা পড়ে। ৭৩ মিনিটে অতিথিদের পেনাল্টি উপহার দেয় বার্সেলোনা। নিজ বক্সে ওকাম্পোসকে ফেলে দেন অস্কার মিনগুয়েজা। শট নিয়েছিলেন লুকাস ওকাম্পোসই। কিন্তু সেভিয়াকে গোল এনে দিতে পারেননি। মার্ক-আন্দ্রে টের স্টেগেন দেয়াল হয়ে দাঁড়ান।

Reneta

নির্ধারিত সময়ের যোগ করা দ্বিতীয় মিনিটে সেভিয়ার ফের্নান্দো দ্বিতীয় হলুদ কার্ডে লাল হয়ে মাঠ ছাড়লে দশ জনের দল হয়ে যায় অতিথিরা। তার দু-মিনিট পর গ্রিজম্যানের বাতাসে ভাসানো শটে মাথা ছুঁইয়ে গোল এনে বার্সাকে প্রাণ দেন জেরার্ড পিকে।

খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৫ মিনিটে আলবার বানিয়ে দেয়া বলে মার্টিন ব্র্যাথওয়েট সেভিয়া গোলরক্ষকের দু-পায়ের ফাঁক গলে হেডে গোল আনলে ফাইনালে পৌঁছার তৃপ্তিতে মাঠ ছাড়ে বার্সেলোনা।

বৃহস্পতিবার রাতে দ্বিতীয় সেমিতে লেভান্তে ও অ্যাথলেটিক বিলবাওয়ের মধ্যকার জয়ী দলটি হবে শিরোপার মঞ্চে বার্সার প্রতিপক্ষ।

Jui  Banner Campaign
ট্যাগ: কোপা ডেল রেফাইনালবার্সামেসিলিড স্পোর্টসসেভিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

চাঁদপুরে বিএনপির এহসানুল হক মিলন ও মমিনুল হক বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জোনায়েদ সাকি বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জামায়াতের একমাত্র হিন্দু প্রার্থী পরাজিত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকুর জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ফাইল ছবি

আনন্দ মিছিল করবে না বিএনপি, বাদ জুমা মসজিদে দোয়া

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT