চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুটের শতকে রান পাহাড়ে ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৬ পূর্বাহ্ন ১২, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

১৪২ রানে পিছিয়ে থেকে সেন্ট লুসিয়ায় তৃতীয় দিনের চতুর্থ ওভারেই ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। গুরুতর আঘাত পেয়ে মাঠ ছাড়েন তরুণ অলরাউন্ডার কিমো পল। ফিল্ডিংয়ের সময় ডান ঊরুতে গুরুতর আঘাত পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়তে হয় তাকে। জো ডেনলির একটি কভার ড্রাইভ বাঁচাতে গিয়ে বিপদের মুখে পড়েন পল।

নির্বাসিত জেসন হোল্ডারের পরিবর্তে তৃতীয় টেস্টে দলে সুযোগ পাওয়া এই ক্রিকেটারকে মাঠেই প্রাথমিক চিকিৎসার পর পাঠানো হয় হাসপাতালে। এরপর তার চোটের জায়গায় স্ক্যান করার কথা জানানো হয়। প্রাথমিকভাবে জানা গেছে মাঠে ফিরতে প্রায় সপ্তাহ ছয়েকের মতো সময় লাগবে বছর কুড়ির এই ক্রিকেটারের।

এদিকে প্রথম ইনিংসে ১২৩ রানে এগিয়ে থাকার পর তৃতীয়দিন অধিনায়ক জো রুটের সেঞ্চুরি, জো ডেনলি ও জস বাটলারের অর্ধশতরানে তৃতীয় টেস্টে জাঁকিয়ে বসেছে ইংল্যান্ড। আর ইংল্যান্ড অধিনায়কের শতরানেই ঘরের মাঠে ইংলিশদের ক্লিনসুইপ স্বপ্ন দেখা থেকে পিছু হটতে হচ্ছে ক্যারিবিয়ানদের।

অধিনায়কের পাশাপাশি ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে নিজের প্রথম হাফসেঞ্চুরিতে নজর কাড়েন ডেনলি। এরপর রুটের সঙ্গে জুটি বেঁধে বাটলারের অর্ধশতরানে নিয়মরক্ষার টেস্টে জয়ের স্বপ্ন দেখছে ইংল্যান্ড।

তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান ৪ উইকেটে ৩২৫। ওয়েস্ট ইন্ডিজের থেকে ৪৪৮ রানে এগিয়ে তারা। তৃতীয়দিন ড্যারেন স্যামির নামাঙ্কিত স্টেডিয়ামে ডেনলির সঙ্গে তৃতীয় উইকেটে ৪৪ রান যোগ করার পর বাটলারের সঙ্গে শতরানের পার্টনারশিপ গড়েন রুট। আর এতেই বড় রানের লক্ষ্যে এগিয়ে যায় ইংলিশরা।

ব্যক্তিগত ৬৯ রানে ডেনলি ও ৫৬ রানে বাটলার আউট হলেও দিনের শেষে ১১১ রানে অপরাজিত রুট। বাটলারের সঙ্গে চতুর্থ উইকেটে জুটি বেঁধে অধিনায়ক তোলেন ১০৭ রান। এরই মাঝে টেস্ট ক্রিকেটে ১৬তম শতরানটি পূর্ণ করে নেন তিনি।

Reneta

দিনের শেষে রুটের সঙ্গে ২৯ রানে অপরাজিত রয়েছেন বেন স্টোকস। পঞ্চম উইকেটে তাদের অবিচ্ছিন্ন ৭১ রানের পার্টনারশিপে জয়ের স্বপ্ন দেখছে ইংল্যান্ড।

Jui  Banner Campaign
ট্যাগ: রুটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

জাতীয় সংসদে নবনির্বাচিত এমপি ও নতুন সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

দুর্নীতি দমন আর সুশাসন প্রতিষ্ঠাই নতুন সরকারের মূল লক্ষ্য: বিএনপি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী (সংগৃহীত)।

বিরোধী দলের আচরণ কেমন হবে তা সবাই বুঝে গেছে: আমীর খসরু

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পীরগঞ্জে নিষেধাজ্ঞা ভেঙে আ.লীগের কর্মসূচি, ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও ভাঙচুর

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT