চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল যখন পুড়ছিল, রামোস তখন শুটিং করছিলেন!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ন ০৬, মার্চ ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

রোম যখন পুড়ছিল, সম্রাট নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন। মঙ্গলবার রাতের ঘটনা বোঝাতে রিয়াল মাদ্রিদকে রোম ধরে, নিরোর চরিত্রে সার্জিও রামোসকে ভেবে নেয়া যেতে পারে। আগের তিন মৌসুমে ইউরোপে যে সাম্রাজ্য গড়ে তুলেছিল টানা তিন চ্যাম্পিয়ন্স লিগজয়ী রিয়াল, আয়াক্সের কাছে সেই সাম্রাজ্য পতন হওয়ার রাতে নিরো রামোস আসলে কী করছিলেন?

এমন প্রশ্নের জবাবে রিয়াল সমর্থকদের গায়ে জ্বালা ধরাতে পারে একটি উত্তর, লস ব্ল্যাঙ্কোসদের গো-হারা হারের রাতে শুটিং করছিলেন দলটির নিয়মিত অধিনায়ক!

না মাঠের বাইরে নয়, মাঠেই ছিলেন রামোস! তবে ভিআইপি বক্সে। আয়াক্সের বিপক্ষে প্রথম লেগে নিজের অতি চালাকিতে যে হলুদ কার্ড দেখেছিলেন রিয়াল অধিনায়ক, তার জেরে পাওয়া দুই ম্যাচের নিষেধাজ্ঞা তাকে বসিয়ে রেখেছিল গ্যালারিতে। সেখানেই বসে দেখেছেন প্রথম দল হিসেবে ১০০০ দিন চ্যাম্পিয়ন্স লিগ জিম্মায় রাখা এক দলের পতন।

নিজের জন্য বরাদ্দ ভিআইপি বক্সে বসে পুরো সময় যে মনোযোগ দিয়ে খেলা দেখেছেন রামোস, সেটিও কিন্তু নয়। মাঠে খেলা চলার সময় একবার ক্যামেরা চলে গেল বক্সের দিকে। সেখানে দেখা গেল রামোসকে ঘিরে আছেন একদল শুটিং ক্রু। পরে জানা যায় আমাজনের জন্য নিজ ব্র্যান্ড ‘এসআরফোরের’ ব্র্যান্ডিংয়ের শুটিং করছিলেন এ ডিফেন্ডার!

রামোস নিশ্চয় বুঝতে পারছিলেন দলের এমন বেহালদশার পেছনে নিজের দায়টাও নেহাত কম নয়! প্রথমার্ধ শেষে যখন ২-০ গোলে পিছিয়ে রিয়াল, তখন ড্রেসিংরুমে গিয়ে দলকে উদ্দীপ্ত করার জন্য অনুপ্রেরণাদায়ী কথাও বলে এসেছেন।

কিন্তু হায়! রামোসের শুকনো কথায় মুড়ি ভেজেনি। রামোস-মার্সেলোবিহীন রিয়ালের রক্ষণভাগ নিয়ে রীতিমত ছেলেখেলা করেছে আয়াক্স। যার পেছনের দায়টা এড়াতে পারেন না রামোসও। কারণ প্রথম লেগে ২-১ গোলের জয়ের ম্যাচে রিয়াল অধিনায়কের ইচ্ছাকৃত হলুদ কার্ড দেখাকে নিজেদের অপমান হিসেবে নিয়েছিল আয়াক্স। ডাচ দলের মিডফিল্ডার ফ্রাঙ্কি ডি ইয়ং হুমকি দিয়েছিলেন, শোধটা তারা নেবেন। মঙ্গলবার রাতে সেটা নিয়েও ছেড়েছেন।

Reneta

কিন্তু যার কারণে এত শোরগোল সেই রামোস কী কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়েছেন? সেটির উত্তর অবশ্য এখনও জানা যায়নি!

Jui  Banner Campaign
ট্যাগ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসসার্জিও রামোস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT