চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের হতাশা আমি বুঝি: এমবাপে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৬ অপরাহ্ন ২৩, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ব্যাগ গুছিয়ে রিয়াল মাদ্রিদের প্লেনে চড়বেন সময়ের আলোচিত ফুটবলার কাইলিয়ানে এমবাপে। লস ব্লাঙ্কোসে তাকে বরণ করে নিতে শেষ মুহূর্তের আয়োজন সারতে ব্যস্ত সময় পার করছে রিয়াল সমর্থকরা। এমন সময় জানা গেল টিকেট বাতিল করে আরও তিন বছর নিজ শহর প্যারিসেই থাকছেন ২৩ বর্ষী তারকা।

এমবাপের এমন আচরণ ভালোভাবে নেয়নি রিয়াল মাদ্রিদ সমর্থকরা। সবার মতো লা লিগা সভাপতি তো বলেই বসলেন ‘পিএসজির সাথে চুক্তি করে ফুটবলকে অপমান করেছে এমবাপে’। এমবাপেও জানেন রিয়াল সমর্থকদের হৃদয় ভেঙেছে তার পিএসজিতে থাকার সিদ্ধান্তে। যোগাযোগ মাধ্যম টুইটারে এক চিঠিতে পিএসজিতে থাকার কারণ জানিয়েছেন এমবাপে।

‘আমি রিয়াল মাদ্রিদ এবং সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। এমন একটি দুর্দান্ত ক্লাব আমাকে চেয়েছিল যা আমার ভাগ্য। আমি তাদের হতাশা বুঝতে পারছি। প্যারিসে, আমার বাড়ি, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আমি তাদের হয়ে উল্লাস করতে চাই।’

ফরাসি লিগে চলতি মৌসুমে সর্বোচ্চ গোল দিয়ে ফ্রেঞ্চ সেরার পুরস্কার জিতেছেন এমবাপে। দলকেও জিতিয়েছেন শিরোপা। আসরে তার গোল সংখ্যা ২৫। পিএসজির মূল কাণ্ডারি তিনি। তাকে ঘিরেই আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার স্বপ্ন দেখছে দলটি। পিএসজির সাথে থেকে খুশি আছেন বলে জানিয়েছেন এমবাপেও।

‘ফ্রান্সে অগ্রগতি চালিয়ে যেতে পেরে আমি খুব খুশি, যে দেশটি আমাকে জন্ম, বেড়ে ওঠা এবং নিজেকে অনন্য উচ্চতায় উঠতে দেখেছে। সেখানে থেকে স্বপ্নগুলি পূরণ করার সুযোগ পাওয়ায় আমি খুশি। আমি নিশ্চিত এখানে আমি বেড়ে উঠতে পারব এবং লক্ষ্য অর্জন করতে পারব। নাসের আল-খেলাইফিকে তার আস্থা ও ধৈর্যের জন্য ধন্যবাদ জানাই।’

Jui  Banner Campaign
ট্যাগ: এমবাপেখেলাইফিপিএসজিফ্লোরেন্তিনো পেরেজরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪৯০ কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভোটের দুইদিন পর প্রাথমিক পর্যবেক্ষণ প্রকাশ করবে ইউরোপীয় ইউনিয়ন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচনে দুর্গম ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT