চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের জন্য সর্বস্ব দেবেন ১৯ বছরের তরুণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৬ অপরাহ্ন ২৩, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

দলের তৃতীয় পছন্দের গোলকিপার। যদিও তা নিয়ে কোনো আফসোস নেই তার। বরং সুযোগ পেলে রিয়াল মাদ্রিদের জন্য সর্বস্ব দেয়ার পণ করেছেন গোলকিপার অ্যান্ড্রিয় লুনিন। ছয় বছরের জন্য রিয়ালে যোগ দিয়েই এমন পণ করেছেন ১৯ বছরের ইউক্রেনিয়ান তরুণ।

এফসি জোরিয়া লুহানস্ক থেকে লুনিনকে দলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। সোমবার বার্নাব্যুতে সমর্থকদের সামনে পরিচয় করিয়ে দেয় রিয়াল মাদ্রিদ। পরিচয়পর্বে তরুণ গোলকিপারের হাতে জার্সি তুলে দেন ক্লাব সভাপতি ফ্লোরেনটিনো পেরেজ।

রিয়ালের মতো বিশ্বসেরা ক্লাবে যোগ দিতে পেরে স্বভাবতই মহাখুশি লুনিন। বলেন, ‘সেরা ক্লাবের হয়ে খেলার সুযোগ করে দেয়ায় মাদ্রিদের সবাইকে ধন্যবাদ। বিশেষ করে ফ্লোরেনটিনোকে। সেই সঙ্গে আমার পরিবারকেও ধন্যবাদ জানাই। সেরাদের সঙ্গে খেলতে পারার জন্য আমি পরমানন্দিত।’

এরপরই নিজের সংকল্পের কথা জানান লুনিন, ‘রিয়াল মাদ্রিদকে সেরাটা দেয়ার জন্য আমি নিজের সর্বস্বটা দিয়ে চেষ্টা করব। আমি ক্লাবের মূল্য সম্পর্কে জানি। ফলে ক্লাব ও এর সমর্থকদের জন্য কি করতে হবে সেটাও জানি।’

লুনিনের অন্তর্ভুক্তিকে ক্লাবের ভবিষ্যত পরিকল্পনার বড় অংশ হিসেবে উল্লেখ করেছেন সভাপতি পেরেজ, ‘একটু একটু করে আমরা আমাদের দলের বর্তমান এবং ভবিষ্যতের ভিত্তি স্থাপন করছি। আমরা তরুণ প্রতিভাকে অন্তর্ভুক্ত করতে চাই, কারণ তারাই ভবিষ্যতকে নির্মাণ করবে।’

Jui  Banner Campaign
ট্যাগ: রিয়াল মাদ্রিদলিড স্পোর্টসলুনিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাবার জন্য ভোট চাইতে মাঠে জাইমা রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

খালেদের ৪ উইকেট, দুরন্তকে ১৪৫ রানে থামাল শান্তর দুর্বার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেফার্ডের হ্যাটট্রিকে পাঁচ উইকেট, স্কটল্যান্ডকে হারাল উইন্ডিজ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কারাদণ্ডের বদলে জরিমানা রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন লিয়াকত আলী খাঁন মুকুল

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT