চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ান্নার মন্তব্যে ক্ষুব্ধ কঙ্গনা, কৃষকদের বললেন জঙ্গি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৭ অপরাহ্ন ০৩, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

ভারতে বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে দিল্লিতে বিক্ষোভকারী কৃষকদের পাশে দাঁড়িয়েছেন বহু আন্তর্জাতিক তারকা। সম্প্রতি মার্কিন পপস্টার রিয়ান্নাও কৃষকদের সমর্থন জানিয়ে টুইট করেন।

আর এতেই বেজায় চটেছেন ভারতের তারকা অভিনেত্রী কঙ্গনা রানাউত। শুধু তাই নয়, পাল্টা টুইটে রিয়ান্নাকে ‘বোকা’ বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী।

ভারতের কৃষকদের সমর্থনে টুইট করার কয়েক ঘন্টার মধ্যে কঙ্গনা পাল্টা টুইটে বলেন, “বোকা, চুপ করো।’’

রিয়ান্নাকে উদ্দেশ করে এই অভিনেত্রী আরো বলেন, আমরা তোমাদের মতো আমাদের দেশ বিক্রি করছি না! কেউ এসব নিয়ে কথা বলছে না, কারণ ওরা কৃষক নয়, ওরা আসলে সন্ত্রাসবাদী। যারা দেশ ভাগ করতে চাইছে। যাতে টুকরো টুকরো হয়ে যাওয়া আমাদের দেশের নিয়ন্ত্রণ নিতে পারে চীন এবং সেখানে চীনা উপনিবেশ গড়ে তুলতে পারে। ঠিক যেমনটা হয়েছে আমেরিকায়।

কঙ্গনা চটলেও রিয়ান্নার টুইটের প্রশংসা করে রি-টুইট করে বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা বিভিন্ন ইতিবাচক ইমোজি দিয়ে শেয়ার করেছেন।

একইসাথে অভিনেত্রী স্বরা ভাস্করও রিয়ান্নার টুইটে বিস্ময় প্রকাশ করে তাকে বিষয়টি নিয়ে সরব হওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছে।

Reneta

এছাড়াও গায়িকা শ্রুতি শেঠ এবং ফারাহ আলি খান টুইটটি ব্যাপক প্রশংসা করেছেন এবং শ্রুতি শেঠ রিয়ান্নাকে সমর্থন জানিয়ে টুইটে লিখেছেন, আমার মনে হয়, এখন আমরা এক আছি।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনেত্রীআমেরিকাকঙ্গনা রানাউতপপস্টারবলিউডভারতরিচা চাড্ডারিয়ান্নাস্বরা ভাস্করহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

শাকিবের ঈদুল আযহার সিনেমায় মিথিলা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

র‌্যাব ও ডিজিএফআই বিলুপ্তির দাবি জানালেন ইকবাল করিম ভুইঁয়া

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘বিএনপি ক্ষমতায় গেলে কাউকেই সন্ত্রাসী, চাঁদাবাজি ও দুর্নীতি করতে দেওয়া হবে না’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘রোনালদোকে একমাত্র এমবাপে অতিক্রম করতে পারবেন’

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে কয়েকটি স্কুল ও সংসদে বোমা হামলার হুমকি

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT