চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল বেটিসকে হারিয়ে কনফারেন্স লিগের শিরোপা চেলসির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৫ পূর্বাহ্ন ২৯, মে ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

চার দিন আগে বড় সুখবর পেয়েছিল চেলসি, নিশ্চিত হয়েছিল আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ। এবার যোগ হল আরও সুখবর। ইউরোপা কনফারেন্স লিগের শিরোপা জিতেছে দলটি। ফাইনালে ব্লুজরা স্প্যানিশ ক্লাব রিয়াল বেটিসকে হারিয়েছে ৪-১ গোলে।

ম্যাচে দুই অ্যাসিস্ট করেন ইংলিশ ফরোয়ার্ড কোল পালমার। এ নিয়ে পালমার বলেন, ‘প্রথমটাতে একটু জায়গা ছিল এবং আমি এনজোকে দৌড়াতে দেখে বল উপরে রেখেছিলাম।দ্বিতীয়টাতেও আবার একই রকম ছিল। আমি জ্যাকসনকে দেখলাম, বল দিলাম এবং তারপর যা হল।’

পোল্যান্ডের ওয়ারকলোতে শুরু থেকে ভালো খেলছিল চেলসি। তবে নবম মিনিটে চেলসি গোল হজম করে বসেছিল। বেটিস উইঙ্গার আব্দে এজালৌজি গোল করে ১-০তে এগিয়ে দেন স্প্যানিশ ক্লাবটিকে। প্রথমার্ধের পুরোটা সময় চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি চেলসি, বিরতিতে যায় ১-০ গোলে পিছিয়ে।

বিরতির পর কোনভাবেই ম্যাচে ফিরতে পারছিল না চেলসি। সুযোগ আসে ৬৫ মিনিটে, কোল পালমারের অ্যাসিস্টে ম্যাচে সমতা আনেন বিশ্বজয়ী এনজো ফের্নান্দেজ। পাঁচ মিনিট পর এগিয়ে যায় এনজো মারেসকার দল। পালমারের অ্যাসিস্টে এবার গোল করেন নিকোলাস জ্যাকসন, ২-১ গোলে ম্যাচ তখন চেলসির হাতে।

৮৩ মিনিটে রিয়াল বেটিসকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেন জেডান সানচো। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের প্রথম মিনিটে শেষ গোল আসে, করেন মইসস কাইছেদো। ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।

Jui  Banner Campaign
ট্যাগ: কনফারেন্স লিগচেলসিজ্যাকসনপালমাররিয়াল বেটিসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ করা নব্য ফ্যাসিজম: সাদিক কায়েম

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: চ্যানেল আই

চ্যানেল আইতে নতুন অনুষ্ঠান ‘শিল্পায়নে বাংলাদেশ’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ঢাকা উত্তর সিটির নতুন প্রশাসক সুরাইয়া আখতার

ফেব্রুয়ারি ৯, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ফাইল ছবি

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট

ফেব্রুয়ারি ৯, ২০২৬
নির্বাচন কমিশন ভবন ছবি: সংগৃহীত

মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞায় গণমাধ্যমকে আওতামুক্ত রাখার আশ্বাস ইসির

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT