চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিচালনায় অন্যরকম পলাশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৫ অপরাহ্ন ১৭, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

অভিনেতা হিসেবে জিয়াউল হক পলাশ ব্যাপক আলোচিত। বিশেষ করে কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে কাবিলা চরিত্রের মাধ্যমে তিনি তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন। এর বাইরে যে কোনো নাটকে পলাশের উপস্থিতি মানেই দর্শকদের বাড়তি আগ্রহ।

অভিনেতা হিসেবে পরিচিতি পেলেও পলাশের ‘একটু বেশি আগ্রহ’ পরিচালনায়। সেই আগ্রহ থেকে তিনি বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ছাড়াও ‘ফ্রেন্ডস উইথ বেনিফিটস’ ‘সারপ্রাইজ’ ‘ঘরে ফেরা’, ‘একটুখানি’ নামে চারটি নাটক পরিচালনা করেছেন।

নতুন করে পলাশ পরিচালনা করলেন ‘রিভেঞ্জ’ নামে আরেকটি নাটক। যেখানে অভিনয় করেছেন আফরান নিশো, তাসনিয়া ফারিণ ও শাওন। এ নাটকটি পরিচালনায় মাধ্যমে অন্যরকম এক পলাশকে পাওয়া গেল।

বৃহস্পতিবার নাটকটি প্রকাশ পেয়েছে ধ্রুব টিভির ইউটিউবে। প্রতিশোধ নেয়ার গল্পে ‘রিভেঞ্জ’ পরিচালনা করে বাহবা পাচ্ছেন পরিচালক পলাশ। সেই সঙ্গে অন্তর্জালে ব্যাপকভাবে আলোচনায় এসেছে ৪০ মিনিটের এ নাটকটি।

নাটকের গল্পের শুরু, একটি দুর্ঘটনা ঘিরে। তবে পরিচালক পলাশ গল্প উপস্থাপনের ঢঙ ও নির্মাণ মুন্সিয়ানা দিয়ে চমকে দিয়েছেন দর্শকদের। নাটক বান্ধব বিভিন্ন গ্রুপে পরিচালক পলাশের ভূয়সী প্রশংসা করছেন অনেকে। তাদের কথা, নির্মাতা হিসেবে আগ্রহ বাড়ছে পলাশের নাটকগুলোতে।

Reneta

প্রকাশিত নাটকটি দেখে ২৪ ঘণ্টায় চার হাজারের মতো মন্তব্য চোখে পড়েছে। অধিকাংশ দর্শকের মতে, গল্পের শেষটা এমন হবে কল্পনাও করতে পারেন নাই। সব মিলে অসাধারণ একটি নাটক। কেউ কেউ বলেছেন, গল্পটা একেবারেই ইউনিক।

কারও মতে, রিভেঞ্জের খেলা বড় অদ্ভুত। তবে সবচেয়ে বেশি মন্তব্য ছিল এমন, পলাশ অভিনেতা হিসেবে যেমন অতুলনীয়, তেমনি ডিরেক্টর হিসেবেও এক কথায় অসাধারণ। এছাড়া হাজারো মন্তব্যে দেখা যায়, পরিচালক পলাশের প্রশংসা ও শতশত উৎসাহ যোগানো মন্তব্য।

Jui  Banner Campaign
ট্যাগ: আফরান নিশোজিয়াউল হক পলাশতাসনিয়া ফারিণনাটকপরিচালকফারিণবাংলা নাটকব্যাচেলর পয়েন্টলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT