বরগুনায় রিফাত হত্যার ঘটনায় কোনো পুলিশ সদস্যের গাফলতির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন বরিশাল বিভাগীয় রেঞ্জের ডিআইজি।
বরগুনায় সাংবাদিকদের তিনি বলেছেন, হত্যায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ১৩ জনকে চিহ্নিত করা এবং ৩ জনকে গ্রেপ্তার করার কথাও ব্রিফিংয়ে জানানো হয়।
রিফাত হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে সারাদেশে পুলিশের অভিযান চলছে। মামলার অগ্রগতি পর্যবেক্ষণে এসে পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বরিশাল বিভাগীয় রেঞ্জের ডিআইজি।
এসময় তিনি বলেন,আইনশৃঙ্খলা বাহিনী রিফাত হত্যাকারীদের গ্রেপ্তারের বিষয়টি গুরুত্বের সাথে দেখছে।
বুধবার বরগুনায় রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করেন রিফাতের বাবা। বৃহস্পতিবার রিফাতের জানাজা ও দাফন হয়।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:








