চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিফাতের হত্যাকারীদের ব্যাপারে সরকার কঠোর: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ন ২৭, জুন ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

রিফাত শরীফের হত্যাকারীদের গ্রেপ্তারে সরকার অত্যন্ত কঠোর বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, সরকার এ ব্যাপারে অত্যন্ত কঠোর। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে। বাকি অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বৃহস্পতিবার সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গঠিত মিডিয়া, প্রচার ও ডকুমেন্টেশন উপকমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন: বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে রিফাত শরীফ নামে যুবককে তার স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করা হয়েছে। এটি অত্যন্ত নিন্দনীয় বর্বরোচিত হামলা। আমি এ হামলার নিন্দা জানাই। নিজের কাছে প্রশ্ন করেছিলাম, আশেপাশের মানুষ কেন ছেলেটিকে উদ্ধারে এগিয়ে আসেনি। তার স্ত্রী নিজের জীবনের কথা চিন্তা না করে, স্বামীর জীবন বাঁচানোর জন্য চেষ্টা করেছে। সে প্রশংসার দাবিদার। আমি তাকে শ্রদ্ধা জানাই, সম্মান করি।

‘সরকার সুপরিকল্পিতভাবে জনগণের উপর স্টিম রোলার চালাচ্ছে’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্য সমালোচনা করে আওয়ামী লীগের মুখপাত্র বলেন: জনগণ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ প্রচলিত হয় খুশি। জনগণের ক্রয়ক্ষমতা গত ১০ বছরে আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে। জনগণ অর্থনৈতিক অবস্থা নিয়ে খুশি। সারা পৃথিবী আওয়ামী লীগ সরকারের প্রশংসা করছে। একমাত্র মির্জা ফখরুল সাহেবের মুখেই জনগণের উপর নাভিশ্বাস – জনগণের উপর স্টিম রোলার, এগুলো বলতে বলতে তিনি অভ্যস্ত হয়ে গেছেন। তিনি এগুলো পরিহার করতে পারছে না।

‘গরীবের টাকা লুট করে ধনীদের দেওয়ার বাজেট’ জাতীয় বাজেট নিয়ে বিএনপির নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর এ বক্তব্যের সমালোচনা করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন: আমাদের সরকার সাধারণ মানুষের জন্য কাজ করছে। আওয়ামী লীগের জন্ম হয়েছিল সাধারণ মানুষের কাছে রাজনীতি নিয়ে যাওয়ার জন্য। সাধারণ মানুষের কল্যাণের জন্য। বিএনপি নেতাদের বক্তব্য যদি সঠিক হয়, তাহলে গত ১০ বছরে দারিদ্র্য সীমা ৪৮ শতাংশ থেকে কমে কমে ২০ শতাংশে আসলো কিভাবে?

‘বাংলাদেশ থেকে কিভাবে কুড়েঘর হারিয়ে গেলো? গ্রামের মেঠোপথ পিচ ঢালা রাস্তায় পরিণত হয়েছে কিভাবে? আমির খসরু মাহমুদরা গরীবের টাকা নিয়ে নিজেদের পকেট ভারি করেছিলেন, তাই তারা এসব কথা বলছে।’

Jui  Banner Campaign
ট্যাগ: রিফাত হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যান্টনের অপরাজিত ৬৩, স্কটল্যান্ডকে হারাল ইংল্যান্ড

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

হবিগঞ্জের নির্যাতিত কন্যা শিশুর মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

রাজশাহীতে পরাজিত প্রার্থীর বাড়িতে নবনির্বাচিত এমপি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

আব্বার মতো সৎ হওয়ার চেষ্টা করব: হুম্মাম কাদের

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভোটের অমোচনীয় কালি হাতে কয়দিন থাকবে, কবে মুছবে

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT